কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৭ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

লোভনীয় অফারে হাতিয়ে নিত মোটা অঙ্কের টাকা, গ্রেপ্তার ৫

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চাকরি ও ব্যবসায়িক পার্টনার হওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছিল প্রতারক চক্র। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারণা করে হাতিয়ে নেওয়া ৭০ লাখ টাকাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এক বিজ্ঞপ্তিতে পিবিআই জানিয়েছে, প্রথমে পত্রিকায় চাকরির বিজ্ঞাপন, পরে ভাইভার জন্য ডাক। লোভনীয় বেতন আর বিলাসী সুবিধা দিয়ে নিয়োগ দেওয়া হয় অবসরপ্রাপ্ত ব্যাংক আর সরকারি কর্মকর্তাদের। একপর্যায়ে সাজানো হয় ব্যবসায়িক পার্টনারশিপের নাটক। লোভে পড়ে সেই ফাঁদে পা দেন এসব কর্মকর্তা। বিনিময়ে খোয়াতে হয় জীবনের শেষ সম্বলটুকু।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতারক চক্র ধরতে অভিযানে নামে পিবিআই। পরে ভুক্তভোগীর সঙ্গে লেনদেনের সময় হাজির হয়ে নগদ ৭০ লাখ টাকাসহ একটি টয়োটা নোয়া ব্র্যান্ডের গাড়ি জব্দ করা হয়। গ্রেপ্তার হন প্রতারক চক্রের ৫ সদস্য।

একই কায়দায় দীর্ঘদিন ধরে এমন প্রতারণা চালিয়ে আসছিল চক্রটি। চক্রটির বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে বলেও জানিয়েছে পিবিআই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ 

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১০

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

১১

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

১২

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১৩

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১৪

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১৫

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৬

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৭

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৮

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৯

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

২০
X