ইসলাম ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০১:৪৭ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মুহাম্মদ (সা.)-এর পরে আর কোনো নবী নেই : সাইয়েদ মাহমুদ মাদানী

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্য দিচ্ছেন মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানী | ছবি: সংগৃহীত
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্য দিচ্ছেন মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানী | ছবি: সংগৃহীত

ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানী বলেছেন, হজরত মুহাম্মদ (সা.)- এর পরে আর কোনো নবী নেই। যারা এটা মানবে না তারা ইসলাম থেকে বের হয়ে যাবে, আর যারা তাদের মানবে তারাও ইসলাম থেকে বের হয়ে যাবে।

শনিবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত খতমে নবুওয়ত সম্মিলিত পরিষদের মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহমুদ মাদানী বলেন, অনেক বিষয়ে সমঝোতা করা গেলেও আকিদার বিষয়ে কোনো সমঝোতা সম্ভব নয়। বিশেষ করে আকিদা যখন রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আসে, তখন সমঝোতার প্রশ্নই ওঠে না। তিনি আরও বলেন, আমাদের দায়িত্ব হলো গ্রামে গ্রামে প্রত্যেকের কাছে পৌঁছা। খতমে নবুওয়ত রক্ষা করা। আমরা খতমে নবুওয়াত সংরক্ষণে কাজ করব। ইনশাল্লাহ এর মাধ্যমে আমরা মহান আল্লাহর ক্ষমাপ্রাপ্ত হব।

মহাসম্মেলনে ইতোমধ্যে যোগ দিয়েছেন বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মহাসম্মেলনের মিডিয়া সমন্বয় বিভাগ কালবেলাকে জানায়, আগে বিক্ষিপ্তভাবে এই সম্মেলন হলেও এবারই প্রথম আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন হচ্ছে। এতে দেশের রাজনৈতিক নেতাদের পাশাপাশি ভারত, পাকিস্তান ও সৌদি আরবসহ ৫ দেশের বরেণ্য আলেমরা যোগ দিয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে’ অংশ নিতে সোহরাওয়ার্দী উদ্যানে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এ সময় মঞ্চে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেকসহ দেশের শীর্ষ আলেম ও রাজনীতিবীদরা।

সম্মেলনে সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ।

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাছ লাগানোর চেয়ে রক্ষা করাই কঠিন: ভূমিমন্ত্রী

আর্জেন্টিনায় চুরির শিকার উরুগুইয়ান ফুটবলারের মরদেহ উদ্ধার, নেমে এলো শোকের ছায়া

প্রকাশ্যে সংঘটিত অপরাধ অস্বীকারের বিষয়ে ইসলাম কী বলে?

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে প্রাণ গেল ৫ জনের

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংস্কার হলো সেই জলাবদ্ধ সড়ক 

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

বরিশালে নারী ইউপি সদস্যের আত্মহত্যা

রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন আইনমন্ত্রী

১০

সমর্থকদের দিপকে বললেন, ‘আমাকে নায়ক বানাবেন না’

১১

পে স্কেল নিয়ে দুঃসংবাদ!

১২

ভারতে কাঁপাতে আসছে ব্রাজিল! আলোচনায় বাংলাদেশও

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

১৪

জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

১৫

খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

১৬

বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যু সংবাদ

১৭

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করে যে দলে যোগ দিলেন মেঘমল্লার বসু

১৮

ইসলামি সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’য় বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ

১৯

পদত্যাগের পর যা বললেন ধর্মেন্দ্র প্রধান

২০
X