কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০৫:০২ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট

বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঢাকার অনেক এলাকা। ছবি : সংগৃহীত
বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঢাকার অনেক এলাকা। ছবি : সংগৃহীত

বুধবার থেকে রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সব জায়গায় অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঢাকার অনেক এলাকা। শুক্রবার (৬ অক্টোবর) মধ্যরাত থেকেই বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) মধ্যরাতে আমিনবাজার পাওয়ার গ্রিড বিপর্যয়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ঢাকার বেশ কিছু এলাকা। এমনকি প্রধানমন্ত্রীর বাসভবনেও এর প্রভাব পড়ে। তবে দ্রুতই সচল করতে কাজ করছে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ।

জানা গেছে, রাজধানীর আগারগাঁও, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, খামারবাড়িসহ প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে বাড্ডা, খিলক্ষেত, মুগদা, মগবাজার, রামপুরা, কলাবাগান, মালিবাগ ও বনশ্রী এলাকায় বিদ্যুৎ সংযোগ সচল আছে।

হঠাৎ এ বিভ্রাটের কারণ জানতে বিদ্যুৎ ভবনে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পরে জানা গেছে আমিনবাজার পাওয়ার গ্রিড ফেল করার কারণেই এই বিভ্রাট।

রাত ৩টা থেকে আবার বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানান আমিনবাজার পাওয়ার গ্রিডের গ্রিড ইনচার্জ সাকিব আল হাসান। তবে ব্যস্ততার কারণে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১০

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১১

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১২

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৩

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৫

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৬

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৭

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৮

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৯

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

২০
X