কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০৮:০১ পিএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা দক্ষিণে মশা নিয়ন্ত্রণে, হবে না জলাবদ্ধতা : মেয়র তাপস

বুধবার কারওয়ানবাজার মোড়ে অবস্থিত পান্থকুঞ্জ পার্কের অভ্যন্তরে পান্থপথ বক্স কালভার্টের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস। ছবি : কালবেলা
বুধবার কারওয়ানবাজার মোড়ে অবস্থিত পান্থকুঞ্জ পার্কের অভ্যন্তরে পান্থপথ বক্স কালভার্টের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস। ছবি : কালবেলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় মশা নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। এবার বর্ষা মৌসুমে দক্ষিণ সিটিতে জলাবদ্ধতা হবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি। এ সময় মেয়র জানান, পান্থকুঞ্জকে আগামী জুলাইয়ের আগে নান্দনিক উদ্যানে পরিণত করা হবে।

বুধবার (১৭ এপ্রিল) কারওয়ানবাজার মোড়ে অবস্থিত পান্থকুঞ্জ পার্কের অভ্যন্তরে পান্থপথ বক্স কালভার্টের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র এসব কথা জানান।

মশার উপদ্রপের অভিযোগ তোলায় সুনির্দিষ্ট করে দক্ষিণ সিটির কোন ওয়ার্ডে মশা আছে গণমাধ্যমকর্মীদের কাছে জানতে চান মেয়র তাপস। জুরাইন ও যাত্রীবাড়ী এলাকায় এখনো মশার উপদ্রপ দেখা যাচ্ছে-ডিএসসিসি মেয়রের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, যাত্রীবাড়ী-জুরাইন এলাকায়ও এখন মশা নিয়ন্ত্রণে রয়েছে। কিউলেক্স মৌসুম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আমি আগেও বলেছিলাম, ইনশাল্লাহ আমরা মশা নিয়ন্ত্রণে রেখেই মৌসুম শেষ করতে পারব।

শেখ তাপস বলেন, তারপরও যদি দুএক জায়গায় বেড়ে যায়, সেগুলোও নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নেব। একজন কর্মচারী গাফিলতি করতেই পারে কিন্তু আমরা কঠোরভাবে ব্যবস্থা নেই। অব্যাহতভাবে গাফিলতি করলে চাকরিচ্যুত করা হয় এবং কর্মচ্যুত করলে সঙ্গে সঙ্গে অন্য জনবল নিয়োজিত করে থাকি। মশককর্মী বা মশক সংক্রান্ত কার্যক্রমে কোনো জনবল সংকট নেই। আমাদের নিয়োজিত সকালে সাতজন, বিকেলে ছয়জন এবং একজন মশক সুপারভাইজর—১৪ জন শুক্রবার ছুটি বাদে প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছেন।

তিনি বলেন, করপোরেশন এলাকায় ২৪টি থানা, সেগুলো এডিস মশা বিস্তারের জন্য অভয়ারণ্য হয়ে থাকে। প্রস্তুতি পর্ব থেকে আমরা তাদের সঙ্গে মতবিনিময় করে এগুলো আগে করতে চাই। শিক্ষাপ্রতিষ্ঠান, আমাদের বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়গুলো পরিষ্কার রাখতে চাই। যাতে মৌসুমে গিয়ে পরিস্থিতি জটিল আকার ধারণ না করে বা সংকটে পরিণত না হয়।

এ বছর দক্ষিণ সিটিতে জলাবদ্ধতা হবে না জানিয়ে তাপস বলেন, একদিনে জলাবদ্ধতা নিরসন, অন্যদিকে এডিস মশার বিস্তার রোধে সব প্রস্তুতিমূলক কার্যক্রম আমরা নিচ্ছি। গত বছর যেসব এলাকায় জলাবদ্ধতা ছিল, এবার সে এলাকায় কাজ করা হয়েছে। তাই জলাবদ্ধতা না হওয়ায় সম্ভাবনা আছে। পানি প্রবাহের ব্যবস্থা করায় জলাবদ্ধতা রোধ করা যাবে। ঢাকায় বিচ্ছিন্ন কয়েকটি জায়গা ছাড়া তেমন কোনো জায়গায় এখন দীর্ঘ সময় জলবদ্ধতা থাকে না।

এ সময় অন্যদের মধ্যে দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১০

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১১

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৩

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১৪

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১৫

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

১৬

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

১৭

শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি 

১৮

আরও ভূমি দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন

১৯

ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ আরও সহজ হবে : ট্রাম্প

২০
X