জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ১০:২৩ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

জাজিরায় বৃক্ষরোপণসহ নানা আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শরীয়তপুর জাজিরায় বৃক্ষরোপণসহ নানা আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি : কালবেলা
শরীয়তপুর জাজিরায় বৃক্ষরোপণসহ নানা আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি : কালবেলা

শরীয়তপুরের জাজিরায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দৈনিক কালবেলার নবযাত্রার প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদে প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন করেন কালবেলার জাজিরা প্রতিনিধি আব্দুর রহিম মোল্লা।

এ সময় প্রথমে উপজেলা পরিষদের সভাকক্ষে একটি আলোচনা সভার পাশাপাশি কেক কেটে ও মিষ্টিমুখ করার মধ্য দিয়ে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সবশেষে উপজেলা পরিষদ চত্বরে কৃষ্ণচুরাসহ বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

দৈনিক কালবেলার শরীয়তপুর জেলা প্রতিনিধি মিরাজ শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহেল। বিশেষ অতিথি ছিলেন দৈনিক যায়যায়দিন পত্রিকার জাজিরা উপজেলা প্রতিনিধি মো. ইমরান হোসাইন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাজিরা প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসাইন এবং সাধারণ সম্পাদক সানজিদ মাহমুদ সুজন, জাতীয় দৈনিক আজকের দর্পণের জাজিরা প্রতিনিধি শাওন বেপারী, হৃদয়ে শরীয়তপুরের জাজিরা প্রতিনিধি সাগর মিয়া এবং মুক্তিযুদ্ধ ৭১ সংবাদের জাজিরা প্রতিনিধি রাশেদুল ইসলাম রিয়াদসহ জাজিরা প্রেস ক্লাবের বিভিন্ন সাংবাদিকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৩

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৪

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৫

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৬

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৭

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১৮

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১৯

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

২০
X