চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

‘যুবলীগকেও নিষিদ্ধ করতে হবে’

চট্টগ্রামে খেলাফত মজলিসের গণসমাবেশ। ছবি : কালবেলা
চট্টগ্রামে খেলাফত মজলিসের গণসমাবেশ। ছবি : কালবেলা

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকার সন্ত্রাসী কার্যক্রমের জন্য ছাত্রলীগকে নিষিদ্ধ করে ঐতিহাসিক ভূমিকা রেখেছে। ছাত্রলীগের চেয়ে বেশি সন্ত্রাসী কার্যক্রম করেছে যুবলীগ ও আওয়ামী লীগ। যুবলীগকেও নিষিদ্ধ করতে হবে।

শনিবার (২৬ অক্টোবর) নগরীর লালদিঘীর মাঠে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার বিচারের দাবি ও পার্বত্য অঞ্চলে নৈরাজ্যবাদ প্রতিরোধ, শাপলা চত্বরে গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের চট্টগ্রাম মহানগর ও জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের জের ধরে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ওপর ছিলেন প্রতিশোধপরায়ণ। দেশে ফিরে তিনি প্রতিশোধ ও বিভাজনের রাজনীতি করেছেন। দেশ ও জাতির পাশাপাশি আওয়ামী লীগের ওপরও তিনি প্রতিশোধ নিয়েছেন।

মামুনুল হক বলেন, দেশে অনেক স্বৈরাচার ও সরকার প্রধানকে বিদায় নিতে হয়েছে কিন্তু কেউ নেতাকর্মীদের ফেলে রেখে পালিয়ে যাননি। শেখ হাসিনা বলেছিলেন, তিনি পালান না, অথচ তাকে পালাতে হয়েছে।

তিনি বলেন, আমরা চাই সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আওয়ামী লীগ যেন আর রাজনীতিতে ফিরতে না পারে। সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করুন। ইসলামিক দলগুলোসহ সব দল সর্বোচ্চ সহযোগিতা করবে সরকারকে। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা এনায়েতুল্লাহ আল মাদানীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন- দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা জালাল উদ্দীন, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আবুল হাসনাত জালালী, আবু সাঈদ নোমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১০

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১১

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১২

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৩

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৪

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৫

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৬

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১৭

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১৮

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১৯

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

২০
X