চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সাঈদীর জানাজা ঘিরে সংঘর্ষের ঘটনায় চট্টগ্রামে ৩ মামলা

চট্টগ্রামে সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশ-জামায়াত সংঘর্ষ। ছবি : কালবেলা
চট্টগ্রামে সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশ-জামায়াত সংঘর্ষ। ছবি : কালবেলা

যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে পুলিশের তরফ থেকে কোতোয়ালি থানায় দুটি এবং খুলশী থানায় মামলা একটি মামলা দায়ের করা হয় বলে জানান কর্মকর্তারা।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মো. জাহিদুল কবির।

তিনি জানান, হামলার ঘটনায় তিনটি মামলা হয়েছে। আসামিদের চিহ্নিত করতে মাঠে কাজ করছে পুলিশ।

এর আগে মঙ্গলবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে নগরীর কাজির দেউড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে ওয়াসা মোড় এলাকায় ফের সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় ওয়াসার মোড়ে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে তারা বলে জানিয়েছেন প্রত্যক্ষ্যদর্শীরা। এ সময় প্রায় আধঘণ্টা পুলিশের সঙ্গে জামায়াতের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এরপর ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ। ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের অন্তত ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরের ওয়াসা মোড় এলাকায় জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে সাঈদীর গায়েবানা জানাজার প্রস্তুতি নিচ্ছিল সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনা ঘটে। মিছিলকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ ধাওয়া দিলে মিছিলকারীরা কাজীর দেউড়ি বাজারের পার্কিংয়ে দাঁড়ানো ম্যাক্স হাসপাতাল লিমিটেডের একটি মাইক্রোবাস ভাঙচুর করে। এ ছাড়াও বেশ কয়েকটি সিএনজি অটোরিকশায় ইটপাটকেল নিক্ষেপ করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। তা ছাড়া আহত হয়েছেন এক বৃদ্ধ।

পথচারী ফারুক বলেন, জামায়াতের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে এক সিএনজি অটোরিকশা চালক আহত হয়েছেন।

কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির জানান, ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। যাচাইবাছাইয়ের কাজ চলছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে মঙ্গলবার আসরের নামাজ শেষে যুদ্ধাপরাধী মামলার দণ্ডপ্রাপ্ত আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবি জানাজা আয়োজনে পরিকল্পনা ছিল জামায়াতের। এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অনুমতি চেয়েছিল জামায়াত নেতারা। তবে পুলিশ অনুমতি দেয়নি। জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দেলাওয়ার হোসাইন সাঈদী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১০

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১১

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১২

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৩

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৪

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৫

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৬

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৭

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৮

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৯

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

২০
X