চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ০৯:৪১ এএম
অনলাইন সংস্করণ

ব্যানার টাঙানো নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২

ছবি : গ্রাফিক্স কালবেলা
ছবি : গ্রাফিক্স কালবেলা

চট্টগ্রামে ঈদ শুভেচ্ছা ব্যানার টাঙানো নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন গুলিবিদ্ধ ও একজন ছুরিকাহত হয়েছেন।

শুক্রবার (২১ মার্চ) রাত ৮টার দিকে নগরের খুলশী থানার কুসুমবাগ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। খুলশী থানার ওসি মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধরা হলেন- জিয়াদুর রহমান ও আনোয়ার হোসেন। তারা নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলমের অনুসারী। আর ছুরিকাঘাতে আহত রমিজ দারোয়ান। তিনি নগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলামের অনুসারী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর জিইসি মোড় এলাকায় ঈদ শুভেচ্ছা ব্যানার টাঙানো নিয়ে দুপক্ষের মধ্যে শুক্রবার সন্ধ্যায় দ্বন্দ্ব শুরু হয়। একপর্যায়ে দুটি পক্ষ কুসুমবাগ এলাকায় মুখোমুখি হয়। সেখানে উভয় পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ হন দুজন। আরেকজনকে ছুরিকাঘাত করা হয়।

খুলশী থানার ওসি মুজিবুর রহমান বলেন, ঈদ শুভেচ্ছা ব্যানার টাঙানো নিয়ে দুপক্ষের গোলাগুলিতে দুজন গুলিবিদ্ধ ও একজন ছুরিকাহত হয়েছেন। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ আরও সহজ হবে : ট্রাম্প

আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় সরকার অগ্রাধিকার দিচ্ছে : সিসিক প্রশাসক

আপনার কয়টি পুশ-আপ করতে পারা উচিত? বয়স অনুযায়ী তালিকা দেখে নিন

হাসপাতাল ছাড়লেন সেই শিবির নেতা জিসান

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের

‘তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি বহন করা যাবে না’

লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে : আরাগচি

ফুটবল বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী?

চট্টগ্রাম-২ : সারোয়ার আলমগীরের রুল নিষ্পত্তির নির্দেশ, ফল স্থগিত

১০

সাইবেরিয়ায় রুশ বোমারু বিমান বিধ্বস্ত

১১

হোটেল ওয়েটারদের বকশিশ দেওয়ার বিধান

১২

কালবেলায় সংবাদ প্রকাশ / অসুস্থ আবু বক্করের পাশে দাঁড়ালেন ওয়াহিদুর রহমান

১৩

বিমানবন্দরগামী যাত্রীদের নিয়ে খাদে মাইক্রোবাস

১৪

মোশাররফ করিমের ওপর হামলার দাবি এনসিপির, অভিনেতা বললেন—‘রঙ চড়িয়ে ছড়ানো’

১৫

দৌলতপুরে সাপ আতঙ্ক, আক্রান্ত ৮ জনের মধ্যে এক শিশুর মৃত্যু 

১৬

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার গুঞ্জন, যা বললেন স্ত্রী জুঁই

১৭

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

১৮

দেড় বছরেও মেলেনি বেতন, সংকটে গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

১৯

বিজনেস এলিট ক্লাবের নতুন প্রেসিডেন্ট ড. মো. সাদী-উজ-জামান

২০
X