চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ০৯:০০ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১১:৪৯ এএম
অনলাইন সংস্করণ

সবাই একজায়গায় হওয়ার স্বাধীনতা পেয়েছি : মীর হেলাল

চট্টগ্রামের হাটহাজারীতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। ছবি : কালবেলা
চট্টগ্রামের হাটহাজারীতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। ছবি : কালবেলা

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, গত ১৭ বছর ধরে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের পাশে থাকতাম। কিন্তু সম্মিলিতভাবে মিলিত হওয়ার চেষ্টা করলে প্রশাসন ও আওয়ামী লীগের লোকজন নানাভাবে বাধা প্রদান করত। কিন্তু এখন সবাই একজায়গায় হওয়ার স্বাধীনতা পেয়েছি।

সোমবার (৭ এপ্রিল) চট্টগ্রামের হাটহাজারীতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মীর হেলাল বলেন, দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে ভাঙনের চেষ্টায় কিছু গোষ্ঠী অনেক তৎপর। তারা আন্তর্জাতিক মদদ নিয়ে কাজ করছে। তবে বিএনপির নামে যে পরগাছা জন্ম নিয়েছে তা সমূলে বিনষ্ট করতে হবে।

এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সৈয়দ সাদাত আহমেদ বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের অন্যায়-অবিচার, দুঃশাসনের প্রতিবাদ করতে গিয়ে সাড়ে চার মাস গুম হয়েছিলাম। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করার জন্য বারবার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু জীবনের অনিশ্চয়তার মধ্যেও ফ্যাসিবাদের সঙ্গে কোনো আপস করিনি।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার আপসহীন মনোবল ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের আপামর সাধারণ মানুষের জন্য কাজ করে যেতে চাই।

সাদাত বলেন, নীতি ও আদর্শ নিয়ে দেশ পরিচালিত হলে বাংলাদেশ বিশ্বের বুকে অনেক দূর এগিয়ে যাবে। অন্তর্বর্তী সরকারকে দ্রুত সংস্কার সম্পন্ন করে জাতীয় নির্বাচন দেওয়ার অনুরোধ করেন বিএনপির এই নেতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X