চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৪ এএম
অনলাইন সংস্করণ

মহানবীকে নিয়ে কটূক্তি, আদালতে তাওবা পড়ে আসামির জামিন

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

মহানবী হজরত মোহাম্মদ (স.)-এর শানে কটূক্তির মামলায় ইমামের মাধ্যমে আদালতেই তাওবা করে জামিন পেয়েছেন এক ব্যক্তি। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞা শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। চট্টগ্রাম জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে বলেন, এক ব্যক্তি ফেসবুকে আল্লাহর নবীর শানের ও মানের বিরুদ্ধে লিখেছেন। এ বিষয় আহলে সুন্নাত ওয়াল জামাতের এক ব্যক্তি তার বিরুদ্ধে বোয়ালখালি থানার একটি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা করেন। সেই মামলায় তিনি কারাগারে ছিলেন। তার পরিবারের পক্ষ থেকে জামিন আবেদন করা হয়। সেই মোতাবেক মঙ্গলবার জামিন শুনানির দিন ধার্য ছিল।

তিনি আরও বলেন, আসামির আত্মীয়স্বজন আদালতে এসে কান্নাকাটি করছিলেন। পরে মামলার বাদীর সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে জানান, অভিযুক্ত একজন সিজোফ্রেনিয়া রোগী। এ সংক্রান্তে তার গত ২০ বছরের চিকিৎসাপত্রও দেখিয়েছেন। তারা আপসের জন্যও আসেন। তবে নবীর শানে কথা বলায় এ বিষয়ে বিচারের প্রয়োজনীয়তা রয়েছে। আসামির পরিবারের সদস্যদের পরামর্শ দিয়ে বলি, যেন একজন এলেমদার মুফতি থেকে এ বিষয়ে পরামর্শ এনে দেন। এ বিষয়ে কি করা যেতে পারে তার যেন বিষদ বিবরণ চায়। পরে তারা একজন মুফতি থেকে একটি সিদ্ধান্ত নিয়ে আসেন। সেই অনুযায়ী শুনানির সময় আদালত মসজিদের পেশ ইমাম সাহেবকে নিয়ে আসি। অভিযুক্তকে লকাপ থেকে বের করে অজু করিয়ে আদালতের সামনেই ইমাম সাহেবের মাধ্যমে তওবা করিয়ে কালিমা পড়ানো হয়।

পরে তার অসুস্থতার কথা বিবেচনায় নিয়ে আদালত তাকে জামিন দেন বলে জানান জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১০

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১১

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১২

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৩

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৫

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৬

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৭

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৮

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৯

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

২০
X