চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামকে সুদৃঢ় করতে নফসের সঙ্গে জিহাদ করতে হবে : সাবির শাহ্

বক্তব্য দেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্। ছবি : কালবেলা
বক্তব্য দেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্। ছবি : কালবেলা

আওলাদে রাসুল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ) বলেছেন, ইসলামকে সুদৃঢ় করতে নফসের সঙ্গে জিহাদ করতে হবে। এর জন্য দরকার সিলসিলা। নফসের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে বড় পরীক্ষা। এ পরীক্ষার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। ঘোড়ার লাগাম সুদৃঢ়ভাবে না ধরলে যেমন ঘোড়া সঠিকভাবে দৌড়াতে পারবে না, তেমনি যদি সঠিক প্রস্তুতি না থাকে তবে পরীক্ষায় উত্তীর্ণ হবো না। সুতরাং আমাদের বড় জিহাদ মোকাবিলায় আমাদের প্রস্তুতির বড় অংশ হচ্ছে তাওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামীনের কাছে গুনাহ মাফ চাওয়া।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ময়দানে জুমা নামাজ শেষে উপস্থিত লাখো মুসল্লির উদ্দেশ্যে আওলাদে রাসুল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ) সিলসিলাহ্ কার্যক্রম পরিচালনার পর তার বয়ানে একথাগুলো বলেন।

তার ইমামতিতে আরও দুজন আওলাদে রাসূল সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ) ও সাহেবজাদা সৈয়্যদ মেহমুদ আহমদ শাহ্ (মা.জি.আ) জুমার নামাজে শরিক হন।

আওলাদে রাসুল বলেন, গুনাহ মাফের পর আমাদের জন্য রহমতের দরজা খুলে যায়। আমরা যতই গুনাহ করি, তা পাহাড়সম হলেও আল্লাহর দরবারে তওবা করলে আল্লাহ তওবা কবুল করেন। সমস্ত গুনাহ ক্ষমা করেন। তবে তওবা করার পর আমরা যে ওয়াদা করেছি, আমরা এমন কাজ করবো, যাতে আল্লাহ-রাসুল সন্তুষ্ট হন। এমন কাজ করবো না, যাতে আল্লাহ-রাসুল অসন্তুষ্ট হন।

আল্লামা সাবির শাহ্ আরও বলেন, নামাজ ও হজরাতে কেরামের প্রদত্ত জিকিরগুলো সঠিকভাবে পালন করতে হবে। এ সিলসিলা গাউসে পাকের, সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রহ.)-এর মাধ্যমে আমরা পেয়েছি। তিনি এমন এক মহান ওলি ছিলেন, আল্লাহ-রাসুলের মুহাব্বতের জোয়ার সৃষ্টি করেছেন, সারা বাংলার মানুষ আজ জামেয়ার ময়দানে। এখানে কাউকে জোর জবর-দস্তি করে আনা হয় না। মুহাব্বত ও ভালোবাসায় আসেন। আমাদের খোশ নসিব, আমরা সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রহ.)-কে পেয়েছি, সঠিক তরিকা পেয়েছি, আক্বিদা পেয়েছি, তওবা করার সুযোগ পেয়েছি- বাঙালিরা বড়ই ভাগ্যবান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু), এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস.এম গিয়াস উদ্দীন (সাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, আনজুমান সদস্য পেয়ার মোহাম্মদ, আনোয়ারুল হক, নুরুল আমিন, মোহাম্মদ আলী, আবদুল হামিদ, লোকমান হাকীম মো. ইব্রাহীম, আবদুল কাদির খোকন, আবদুল হাই মাসুম, মাহবুবুল আলম, সাদেক হোসেন পাপ্পু, মাহবুব ছাফা, মোহাম্মদ হোসেন খোকন, ঢাকা আনজুমানের জয়েন্ট সেক্রেটারি আবদুল মালেক বুলবুল, গাউসিয়া কমিটি বাংলাদেশের সদস্য মাহমুদ নেওয়াজ, মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ।

দায়েম নাজির জামেয়া আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদের খতিব মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জুবাইর রজভীর সঞ্চালনায় জুমা পূর্ববর্তী সময়ে বক্তব্য দেন আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রধান ফকিহ্ আল্লামা কাজী আবদুল ওয়াজেদ, ঢাকা কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক হাফেজ মুহাম্মদ মনিরুজ্জামান আলকাদেরী, জামেয়ার আরবি প্রভাষক মুহাম্মদ জয়নুল আবেদীন, দায়েম নাজির জামেয়া আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদের পেশ ইমাম ক্বারী মুহাম্মদ ইব্রাহীম।

সবশেষে, হুজুর কেবলা (মা.জি.আ) বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মোনাজাত করেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১০

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১১

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১২

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৩

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৪

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৫

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৬

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৮

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৯

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

২০
X