কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

শজিমেকে নবীনবরণ অনুষ্ঠিত

শজিমেকে নবীনবরণ অনুষ্ঠান। ছবি : সৌজন্য
শজিমেকে নবীনবরণ অনুষ্ঠান। ছবি : সৌজন্য

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কলেজ অডিটরিয়ামে এ আয়োজন করা হয়। প্রাণ, কালচারাল অ্যান্ড ক্রিয়েটিভ ক্যানভাস এবং স্পোর্টস এলায়েন্স এ আয়োজন করে।

অনুষ্ঠানে দেশবরেণ্য চিকিৎসকরা শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন। এ সময় নবাগতরা যেন চিকিৎসা পেশার মহান ব্রতকে হৃদয়ে ধারণ করে আগামীর পথে হাঁটে সে বিষয়ে অনুপ্রেরণা দেন চিকিৎসকরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্ক আইকন অফ সার্জারি ডা. মউদুদ হোসেন আলমগীর পাভেল, দেশবিখ্যাত ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু, শজিমেকের অধ্যক্ষ ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. ওয়াদুদুল হক তরফদার, বগুড়া বিএমএ আহ্বায়ক ডা. আজফারুল হাবীব রোজ, মেম্বার সেক্রেটারি ডা.আব্দুল ওয়াহেদ এবং সাবেক বিএমএ ও ড্যাব সভাপতি ডা. শাহ মোহাম্মদ শাহজাহান আলীসহ কলেজের নানা স্তরের চিকিৎসকরা।

নবীনবরণে উপস্থাপনা করেন অর্পণ দত্ত, বিথী পাল, মাহির শাহরিয়ার রুশো এবং মেহেরুপ হোসেন পৃথিবী। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১০

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১১

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১২

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৩

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৪

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৫

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৭

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৮

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৯

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

২০
X