চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম থেকে থাই এয়ারওয়েজের ফ্লাইট চালুর সম্ভাবনা

থাই কমার্শিয়াল কনফারেন্সে থাই এয়ারওয়েজের কর্মকর্তারা। ছবি : কালবেলা
থাই কমার্শিয়াল কনফারেন্সে থাই এয়ারওয়েজের কর্মকর্তারা। ছবি : কালবেলা

চট্টগ্রাম থেকে আবারও আকাশে উড়তে পারে থাই এয়ারওয়েজ— এমন আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

ফ্লাইট পুনরায় চালুর এই প্রত্যাশাকে ঘিরে রোববার (১২ অক্টোবর) দুপুরে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য ‘থাই কমার্শিয়াল কনফারেন্স’।

থাই এয়ারওয়েজের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) এয়ার গ্যালাক্সি-এর আয়োজনে আয়োজিত এ কনফারেন্সে মিলিত হন চট্টগ্রামের শীর্ষ ট্রাভেল এজেন্সির মালিকরা।

অনুষ্ঠানে থাই এয়ারওয়েজের বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানের টিম লিড মিস থিকাম্পর্ন বেনিয়াপিকুল প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নত সেবা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকক সেলস প্রতিনিধি মিস প্রাপাকর্ন কুম্পিতাক ও গ্যালাক্সি গ্রুপের সিনিয়র ম্যানেজার (করপোরেট অ্যাফেয়ার্স) মিস ওয়ামিয়া ওয়ালিদ।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন এয়ার গ্যালাক্সির সিনিয়র এক্সিকিউটিভ মাহমুদুল হাসান নাঈম। বক্তব্য দেন সিনিয়র সেলস ম্যানেজার শফিউল আলম, চট্টগ্রাম ইনচার্জ মো. আসিফ চৌধুরী এবং সেলস প্রতিনিধি মো. ইসমাইল হাসান।

বক্তারা বলেন, থাই এয়ারওয়েজ সবসময় বাংলাদেশের যাত্রীদের আস্থা অর্জন করেছে। চট্টগ্রামের ট্রাভেল এজেন্টদের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

এ সময় থাই এয়ারওয়েজের নতুন রুট, উন্নত ইন-ফ্লাইট সেবা ও গ্লোবাল নেটওয়ার্ক সম্পর্কে ধারণা দেওয়া হয়। বক্তারা জানান, বর্তমানে এয়ারক্রাফট সংকট কেটে গেলে চট্টগ্রাম থেকে পুনরায় ফ্লাইট চালুর বিষয়টি কোম্পানির বিবেচনায় রয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X