সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০৪:৫৫ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে লরিতে আগুন, আহত ২ 

লরিতে দুর্বৃত্তের ছোড়া পেট্রোলবোমায় লাগা আগুন নেভাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি : কালবেলা
লরিতে দুর্বৃত্তের ছোড়া পেট্রোলবোমায় লাগা আগুন নেভাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার পন্থিছিলা এলাকায় চলন্ত রড বোঝাই লরিতে দুর্বৃত্তের ছোড়া পেট্রোলবোমায় চালক ও সহকারী গুরুতর আহত হয়েছেন। বুধবার (১ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পন্থিছিলা এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুইজন মোটরসাইকেল আরোহী লরিতে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে তিনটার দিকে দুইজন মোটরসাইকেল আরোহী এসে লরিতে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। পরে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন, সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমদ।

প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম রুবেল বলেন, পৌর সদর থেকে বাড়িতে যাওয়ার পথে হঠাৎ ঢাকা মুখে একটি লরিতে আগুন জ্বলতে দেখি। সঙ্গে সঙ্গে পুলিশকে বিষয়টি জানায়।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা নুরুল আলম দুলাল কালবেলাকে বলেন, পেট্রোল বোমা নিক্ষেপে একটি লরিতে অগ্নিসংযোগের ঘটনা স্থানীয়রা জানালে সঙ্গে সঙ্গে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করি। ড্রাইভার ও সহকারী আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ কালবেলাকে বলেন, স্থানীয়দের মুখে শুনেছি দুইজন মোটরসাইকেল আরোহী লরিতে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। অবরোধকারী জামায়াত-বিএনপির লোকজন এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রায় এক ঘণ্টা সময় ধরে ঢাকামুখী লেনে গাড়ি চলাচল বন্ধ ছিল। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১০

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১১

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১২

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৩

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১৪

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

১৫

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

১৬

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১৭

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১৮

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১৯

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

২০
X