চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৮:৫৪ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে শিবিরকর্মী জামশেদ গ্রেপ্তার

গ্রেপ্তার জামশেদ। ছবি : কালবেলা
গ্রেপ্তার জামশেদ। ছবি : কালবেলা

চট্টগ্রামের সাতকানিয়ায় শিবিরকর্মী জামশেদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

বুধবার (২২ নভেম্বর) জামশেদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা) সুদীপ্ত সরকার।

এর আগে মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে নলুয়া ইউনিয়নের হাঙ্গরমুখ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা) সুদীপ্ত সরকার বলেন, সম্প্রতি সাতকানিয়া থানার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড বেড়েছে। কিছু চিহ্নিত সন্ত্রাসী এসব করে বেড়াচ্ছে। তাই আমরা জেলাজুড়ে গোয়েন্দা কার্যক্রম বাড়িয়েছি। আমাদের কাছে তথ্য আছে, সন্ত্রাসী জামশেদ সরকারবিরোধী জ্বালাও-পোড়াওসহ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত। সে

নলুয়ায় মামা মিন্টু কামালের বাড়িতে থেকে শিবিরের রাজনীতি করলে তার প্রকৃত বাড়ি কাঞ্চনা। জামশেদকে গ্রেপ্তারের পর তার অনুসারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

অভিযোগ রয়েছে, জামশেদ কাঞ্চনার দুর্ধর্ষ শিবির ক্যাডার। পুরো এলাকার মানুষ তার ভয়ে তটস্থ থাকে। জামশেদ পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত শিবির ক্যাডার বশরের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন সন্ত্রাসী ঘটনায় সম্পৃক্ততা রয়েছে জামশেদের। হত্যাচেষ্টাসহ বিভিন্ন মামলা রয়েছে তার বিরুদ্ধে।

সাতকানিয়া থানার ওসি প্রিটন সরকার বলেন, শিবির ক্যাডার জামশেদকে আইনের আওতায় আনার জন্য আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়ায় জামশেদকে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে। তার অনুসারীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলীর গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১১

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১২

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৩

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৪

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৫

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

১৭

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১৮

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১৯

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

২০
X