কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

ব্যালট বিপ্লবের মাধ্যমে বিএনপির অপরাজনীতির জবাব দেওয়া হবে  : সাঈদ খোকন

ঢাকা-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন। ছবি : সংগৃহীত
ঢাকা-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন। ছবি : সংগৃহীত

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে বিএনপির অপরাজনীতির জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন।

শনিবার (২৩ ডিসেম্বর ২০২৩) সন্ধ্যায় রাজধানীর সূত্রাপুর কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

বিএনপিকে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘তাদের অনুরোধ করব আপনারা সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসুন। রাতের আঁধারে ট্রেনে, বাসে আগুন দিয়ে মানুষ মারাটা রাজনীতি আর নয়। মানুষকে মেরে মানুষের দাবি আদায় হয় না। এই অপরাজনীতি বন্ধ করতে হবে। ব্যালট বিপ্লব ঘটিয়ে এই অপরাজনীতির প্রতিউত্তর দিব আমরা। ৭ জানুয়ারি বাংলার মাটিতে আরেকবার ব্যালট বিপ্লব হবে, ইনশাআল্লাহ।’

মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘যারা লন্ডনে বসে অবরোধের ঘোষণা দেয়, আজ তারা নিজেরাই অবরুদ্ধ হয়ে গেছে। সাধারণ মানুষ ঠিকই চলাচল করছে। তিনি বলেন, রাজনীতি অনলাইন গেম নয়। আপনি লন্ডনে বসে টিপ দিবেন আর ঢাকা শহর নাচতে শুরু করে দিল বিষয়টা এমন নয়। সাহস থাকলে মাঠে আসুন। ওখানে বসে বলবেন ভোট দিবেন না, এখানে আপনার কথা মতো সব হবে। আমরা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে মানুষের সেবা করি, তাই আমাদের মানুষ অবশ্যই ভোট দিবে।’

জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশসহ বিশ্বে মূল্যায়ন করা হচ্ছে, আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে জানিয়ে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, আমাদের ভোটযুদ্ধ শুরু হয়েছে। প্রতিটি পাড়ায়, মহল্লায় ভোট প্রার্থনার জন্য আওয়ামী লীগের প্রতিটি কর্মী নেমে যাবেন। আমরা একসঙ্গে ভোটযুদ্ধ করবো ইনশাআল্লাহ। নৌকার বিজয় হবে, শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন। আমি বিজয়ী হতে পারলে মহান সংসদে আপনাদের কথা তুলে ধরব।

পুরান ঢাকার মানুষের জন্য মন কাঁদে উল্লেখ করে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, দীর্ঘদিন এই আসনে আওয়ামী লীগের দলীয় কোনো প্রার্থী ছিল না। এজন্য আমাদের নেতাকর্মীদের মনে কষ্ট রয়েছে। আমি নির্বাচিত হতে পারলে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর সুখে-দুঃখে পাশে থাকব ইনশাআল্লাহ।

এর আগে বিকেলে দয়াগঞ্জের ওয়ারী সিটি কলোনীর পরিচ্ছন্নকর্মী নিবাসে আয়োজিত এক মহোৎসবে অংশগ্রহণ করেন সাঈদ খোকন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

তিন কিশোরের প্রেমপত্র পেয়ে বহিষ্কার ২ ছাত্রী! 

প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে এগিয়ে পূবালী ব্যাংক, ২০২৫ সালে শক্তিশালী আর্থিক অর্জন

১০

এমজিআইর সিরামিক কারখানায় টেকসই উৎপাদন কার্যক্রম পরিদর্শন আন্তর্জাতিক শিক্ষার্থীদের

১১

মেসিই সর্বকালের সেরা, এটা মেনে নেওয়া উচিত : রোনালদো

১২

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

১৩

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

১৪

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

১৫

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছেন রোনালদো

১৭

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

১৮

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড দলের তথ্য ফাঁস!

১৯

ফ্যামিলি কার্ড সক্ষমতার প্রতীক হয়ে উঠবে : ডিসি ফরিদা খানম 

২০
X