মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০৪:১১ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

মিরসরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. মামুন (২২) নামে এক মোটরসাইকেল আরহী নিহত হয়েছেন। এ সময় জিয়া উদ্দিন (২১) নামের আরেকজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২০ জানুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিএসআরএম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মামুন উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মেহেদী নগর গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে। আহত জিয়া উদ্দিনের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় মো. শহিদুল ইসলাম জানান, শনিবার দুপুরে মহাসড়কের বিএসআরএম এলাকায় দ্রুত গতির একটি বাসের ধাক্কায় মো. মামুন নামে এক মোটরসাইকেল আরোহী এবং জিয়া উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মো. মামুন মারা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মরিয়ম বিনতে ফারুক কালবেলাকে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত মো. মামুন ও জিয়া উদ্দিন নামে ২ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. মামুন মারা যায় এবং জিয়া উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সোহেল সরকার কালবেলাকে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি কেউ আমাদের জানায়নি। আমি খোঁজ নিয়ে দেখছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X