চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

কোন্দলের জেরে হামলা, চোখ হারানোর শঙ্কায় ছাত্রলীগ নেতা

হামলার ঘটনায় চোখে মারাত্মক আঘাত পেয়েছেন সৈয়দ মোস্তফা সাদিক রিজভী। ছবি : কালবেলা
হামলার ঘটনায় চোখে মারাত্মক আঘাত পেয়েছেন সৈয়দ মোস্তফা সাদিক রিজভী। ছবি : কালবেলা

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের নেতাকর্মীদের দুই গ্রুপের অন্তর্কোন্দলের ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় চোখে মারাত্মক আঘাত পেয়েছেন সৈয়দ মোস্তফা সাদিক রিজভী নামের এক ছাত্রলীগ নেতা। তিনি কলেজ শাখা ছাত্রলীগের সহসম্পাদক।

এ ঘটনায় চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের অনুসারীদের দায়ী করেছেন তিনি।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) নগরের চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী রিজভী। এর আগে ২৮ জানুয়ারি কলেজ ক্যাম্পাসে দুপুরে এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, আহত রিজভী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা চক্ষু হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

জিডির অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৮ জানুয়ারি আনুমানিক দুপুর ১২টার দিকে সার্টিফিকেট সত্যায়িত করতে কলেজে যান রিজভী। এ সময় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুবাসের কয়েকজন অনুসারী তাকে বেধড়ক মারধর করে। হামলাকারীরা কলেজে আবার দেখলে তাকে মেরে ফেলার হুমকিও দেন বলে অভিযোগ করেছেন রিজভী।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুভাষ মল্লিক সবুজ বলেন, ছোট ভাইয়ের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। আমি সবাইকে ডেকেছি, বসে মীমাংসা করে দিচ্ছি।

এ ব্যাপারে জানতে চাইলে চকবাজার থানার ওসি ওয়ালী উদ্দিন আকবর বলেন, বিষয়টি আমি শুনেছি। আমি প্রাথমিক খোঁজখবর নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলায় প্ল্যাকার্ড নিয়ে ইউএনও কার্যালয়ে শিশু জেরিন

বিশ্বকাপ থেকে বিদায়ের পরই স্কটল্যান্ড কোচের পদত্যাগ

ঝড়-বজ্রপাতের আগে এই ৫ কাজ করতে ভুলবেন না

পদ্মার চরে আটকে পড়া লঞ্চের ৮৫ যাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

১০ জেলায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি

কুমিল্লার প্রথম নারী ডিসি হলেন রোজী আক্তার

খোলা আকাশই একমাত্র ছাদ, ১৪ দিন ধ‌রে শূন্যরেখায় তিন যুবক‌

ঢাকা বিভাগীয় কমিশনার হলেন মনিরুজ্জামান মিঞা

সিলেটের নতুন ডিসি রেজা হাসান

নকআউট উত্তেজনা শুরু  / এক নজরে শেষ ৩২-এ কে কার মুখোমুখি

১০

জুলাই থেকে শিক্ষক নিয়োগ শুরু: শিক্ষামন্ত্রী

১১

ঋণ পরিশোধের সময় স্বেচ্ছায় অতিরিক্ত দান কি সুদ?

১২

গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৩

ভাইভা দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

১৪

‘নুজসাতের মৃত্যুর আগে সাকিনের সঙ্গে ৪ বার কথা, তিন মাসে ১১৮ কল’

১৫

প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১৬

তালাবদ্ধ ঘর থেকে মায়া হরিণ উদ্ধার

১৭

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

১৮

মেসির টানা ৭, রোনালদোর ৬, জার্মানির ৭-১ গোলের জয়সহ প্রথম রাউন্ডে যত রেকর্ড

১৯

টিউশনি না পেয়ে শরবতের দোকান, অভাব জয় বিশ্ববিদ্যালয় ছাত্রের

২০
X