চট্টগ্রাাম ব্যুরো
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৬ পিএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

রেস্তোরাঁয় শিশুর পায়ুপথে রড ঢুকিয়ে নির্যাতন

অভিযুক্ত জাহেদ উল্লাহ বিন খালেদ। ছবি : সংগৃহীত
অভিযুক্ত জাহেদ উল্লাহ বিন খালেদ। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরে এক শিশুর পায়ুপথে লোহার রড ঢুকিয়ে নির্যাতন করা হয়েছে। ওই শিশু লালখান বাজার মোড়ের একটি রেস্তোরাঁয় কাজ করত। এ ঘটনায় অভিযুক্ত জাহেদ উল্লাহ বিন খালেদ (৪২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে কোতোয়ালি থানার আসকার দিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাহেদও ওই রেস্তোরাঁর কর্মচারী। তার বাসা নগরের আশকার দিঘীর পাড় এলাকায়।

পুলিশ জানায়, সংসারে অভাব-অনটন থাকায় ভুক্তভোগী ১২ বছরের ওই শিশু তিন হাজার টাকা মাসিক মজুরিতে ওই রেস্তোরাঁয় ডিশ ক্লিনারের চাকরি নেয়। তার মা ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। গত ১২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে রেস্তোরাঁর নিচতলায় কাজের ফাঁকে শিশুটি মুখ দিয়ে তার নখ কাটছিল। এ সময় আসামি জাহেদ তাকে গালাগাল করতে থাকেন। একপর্যায়ে শিশুটির পায়ুপথে জাহেদের হাতে থাকা লোহার রড দিয়ে আঘাত করেন। এ সময় রড পায়ুপথে ঢুকে আঘাতপ্রাপ্ত হয় শিশুটি। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় শিশুটির মা মামলা দায়ের করেন। এরপর বিষয়টি জানাজানি হয়।

খুলশী থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ জানান, কাজে ফাঁকি দেওয়ার অজুহাতে কিশোরটির পেছনে রড ঢুকিয়ে নির্যাতন করেন জাহেদ। পরে জাহেদ মোবাইল বন্ধ করে রাখেন। অভিযোগ পেয়ে আসকার দিঘীর পাড় এলাকা থেকে জাহেদকে গ্রেপ্তার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১০

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১১

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১২

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৩

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৪

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৫

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৬

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৭

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৮

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৯

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

২০
X