সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ১০:১১ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

‘পরকীয়ার জেরে’ হত্যা করা হয় মিতুকে : মা

আদালত চত্বরে মিতুর মা শাহেদা মোশাররফ। ছবি : কালবেলা
আদালত চত্বরে মিতুর মা শাহেদা মোশাররফ। ছবি : কালবেলা

চট্টগ্রামের সাবেক এসপি বাবুল আক্তার তার স্ত্রী মিতুকে ‘পরকীয়ার জেরে’ খুন করান। এ সময় এক আসামিকে ৭০ হাজার টাকা দিয়ে নতুন অস্ত্রও কিনে দেন বাবুল বলে জানিয়েছেন মিতুর মা শাহেদা মোশাররফ।

মঙ্গলবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিনের আদালতে দেওয়া সাক্ষ্যে এ কথা বলেন তিনি।

এ সময় মেয়ের মৃত্যুর ঘটনা বর্ণনা করতে গিয়ে কয়েকবার কান্নায় ভেঙে পড়েন শাহেদা মোশাররফ। তিনি বলেন, শুরু থেকেই বাবুল-মিতুর দাম্পত্য সম্পর্ক ভালো ছিল না। বাবুলের ‘পরকীয়ার’ ঘটনা জানার পর তা মা-বোনকে জানিয়েছিলেন মিতু। এরপর মিতুকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন বাবুল। তাতে অতিষ্ঠ হয়ে মিতু তিন-চারবার আত্মহত্যার চেষ্টা করে। বিদেশে অবস্থানকালে সেখানে বসেই মিতুকে হত্যার পরিকল্পনা করেছিলেন বাবুল আক্তার।

সাক্ষ্য শেষে দুপুরে বিরতি দিয়ে বিকেল পৌনে ৫টা পর্যন্ত জেরা চলে। শাহেদা মোশাররফের জেরা অসমাপ্ত রেখেই দিনের কার্যক্রম শেষ হয়। বুধবার (২৪ এপ্রিল) আবার তাকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা।

২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় মিতুকে প্রকাশ্যে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। মিতুর স্বামী পুলিশের চাকরিচ্যুত এসপি বাবুল ওই ঘটনার কিছুদিন আগেই চট্টগ্রাম থেকে বদলি হন। তিনি ঢাকায় কর্মস্থলে যোগ দিতে যাওয়ার পরপরই চট্টগ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। শুরুতে জঙ্গিদের দিকে আঙুল তোলা হলেও পরে কাহিনিতে আসে নাটকীয়তা। সাড়ে তিন বছর তদন্ত করেও ডিবি পুলিশ কোনো কূলকিনারা করতে না পারায় ২০২০ সালের জানুয়ারিতে আদালতের নির্দেশে মামলার তদন্তভার পায় পিবিআই। একপর্যায়ে মামলার বাদী থেকে আসামিতে পরিণত হন বাবুল। চাকরিও হারান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ডা. জনির ত্রাণ বিতরণ

বাড়ির উঠানে খেলার সময় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কর্মসূচি

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা

১০ বছরের খুদে ফুটবলার রওশন যেন আরেক মেসি!

মাদকের টাকা না পেয়ে হত্যার চেষ্টা, ছেলেকে পুলিশের হাতে দিলেন মা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

লোকালয়ে ঢুকে শিয়ালের কামড়, শিশু ও নারীসহ আহত ১৪

ঢাবিতে জলাবদ্ধতা, বিদ্যুৎহীন দুই ছাত্রী হল

বিশ্বকাপে কোন দল কী পরিমাণ অর্থ পাচ্ছে?

১০

অথৈ পানির দিকে অবুঝ দৃষ্টি, মৃত্যুঝুঁকিতে বন্যাকবলিত এলাকার শিশুরা

১১

উত্তরা ব্যাংকের দ্বিতীয় আঞ্চলিক প্রধান সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

১২

স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে মারধরে অন্তঃসত্ত্বার গর্ভের সন্তান নষ্টের অভিযোগ

১৩

বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

১৪

প্রধানমন্ত্রীর নির্দেশে সন্দ্বীপে ত্রাণ দিচ্ছেন বিএনপি নেতা মিল্টন

১৫

রাঙামাটিতে বন্যা পরিস্থিতি ভয়াবহ, পানিবন্দি ৪৫ হাজার মানুষ

১৬

সাতকানিয়ায় পানিবন্দি মানুষের পাশে ছাত্রদল নেতা তৌহিদুল

১৭

চকরিয়ায় বন্যার পানিতে দুজনের মৃত্যু, ২৩ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

১৮

সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি, আতঙ্কে বাসিন্দারা

১৯

বহর বাড়াতে ১৪ হাজার কোটি টাকা বিনিয়োগের পথে ইউএস-বাংলা

২০
X