সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

৪১ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল উপহার পেল শতাধিক কিশোর

৪১ দিন জামাতে নামাজ পড়ায় অংশগ্রহণকারীদের হাতে সাইকেলসহ বিভিন্ন উপহার তুলে দিচ্ছেন অতিথিরা। ছবি : কালবেলা
৪১ দিন জামাতে নামাজ পড়ায় অংশগ্রহণকারীদের হাতে সাইকেলসহ বিভিন্ন উপহার তুলে দিচ্ছেন অতিথিরা। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে টানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করায় শতাধিক শিশু কিশোরকে বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়েছে। এ সময় তাদের বাইসাইকেল, স্কুল ব্যাগ, জায়নামাজ ও টি-শার্টসহ বিভিন ধরনের উপহার দেওয়া হয়।

বুধবার (১২ জুন) সীতাকুণ্ড পৌরসদরের হাসান গোমস্তা জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে এ উপহারসামগ্রী শিশু কিশোরদের হাতে তুলে দেওয়া হয়।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জহিরুল ইসলাম বলেন, বর্তমানে কোমলমতি শিশু কিশোররা মোবাইলে আসক্ত। তাই শিশু কিশোরদের নামাজের দিকে আগ্রহী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্বুদ্ধকরণ প্রতিযোগিতায় শতাধিক শিশু কিশোর অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের বিভিন্নভাবে ভাগ করে বাইসাইকেলসহ নানা ধরনের উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার আবুল খায়ের মাও. ওয়াহেদী।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় কাউন্সিলর দিদারুল আলম এ্যাপলো, সীতাকুণ্ড আলীয়া মাদ্রাসার প্রভাষক ডা. নুরুল আমিন ও নুরুল আনোয়ার, উপজেলা সমাজ কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা একেএম সালাউদ্দিন, অ্যাড. সরোয়ার হোসেন লাভলু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, মুখে লাগানো ছিল টেপ

কেমন হলো মেসিবিহীন আর্জেন্টিনার একাদশ

লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

তারে আটকে গেছে গ্যাস বেলুন, মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতিকালে গ্রেপ্তার ২

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১০

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

১১

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১২

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

১৩

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

১৪

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

১৫

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

১৬

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

১৭

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১৮

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১৯

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

২০
X