কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০৭:৪০ এএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় আইএফআইসি লার্জেস্ট ব্যাংকিং নেটওয়ার্ক বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

বগুড়ায় আইএফআইসি লার্জেস্ট ব্যাংকিং নেটওয়ার্ক বিজনেস কনফারেন্স। ছবি : কালবেলা
বগুড়ায় আইএফআইসি লার্জেস্ট ব্যাংকিং নেটওয়ার্ক বিজনেস কনফারেন্স। ছবি : কালবেলা

রাজশাহী ও রংপুর জোনের সকল শাখা-উপশাখার কর্মীদের নিয়ে ‘আইএফআইসি লারজেস্ট ব্যাংকিং নেটওয়ার্ক বিজনেস কনফারেন্স’ আয়োজন করেছে দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি।

শুক্রবার (২৯ নভেম্বর) বগুড়া সদরের একটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেয় ব্যাংকটির রাজশাহী ও রংপুর জোনের ২২টি শাখা ও ১৬৬টি উপশাখার কর্মীরা।

দিনব্যাপী অনুষ্ঠিত এ বিজনেস কনফারেন্সে স্বাগত বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা শক্তিশালী ডিপোজিট গ্রোথ ও মানবসম্পদের ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের চেয়ারম্যান জনাব মো. মেহমুদ হোসেন। তিনি ব্যাংকের ভবিষ্যত কর্মপরিকল্পনা ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

পাশাপাশি ব্যাংকিং সেক্টরে বর্তমানে গুড গভর্ন্যান্স নিশ্চিতকরণ ও কর্মীদের পেশাদারিত্ব নিশ্চিতে ব্যাংকের গৃহীত বিভিন্ন কার্যক্রম সর্ম্পকে গুরুত্বারোপ করেন। পরবর্তীতে তিনি উপস্থিত কর্মীদের সঙ্গে মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস জনাব মো. রফিকুল ইসলাম, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দিলীপ কুমার মন্ডলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে আমানত সংগ্রহ, লোন প্রদান ও রিকভারিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরুপ সংশ্লিষ্ট শাখা-উপশাখার কর্মীদের সম্মাননা প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১০

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১২

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৩

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৪

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৫

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৬

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৭

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৮

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৯

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

২০
X