কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

ইউনিভার্সেল নার্সিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন আজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‘ইউনিভার্সেল নার্সিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট’ (UNTII) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে, যা নার্সিং শিক্ষায় শিক্ষকের অভাব দূর করে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক তৈরি করার লক্ষ্যে কাজ করবে।

শুক্রবার (১৭ জানুয়ারি) ঢাকার মহাখালীতে অবস্থিত এই ইনস্টিটিউটের নবনির্মিত নিজস্ব ভবনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।

তিনি অনুষ্ঠানে নার্সিং শিক্ষার বিস্তৃত পরিসরে শিক্ষকের অভাবজনিত সমস্যা এবং এই প্রশিক্ষণ ইনস্টিটিউটের গুরুত্বসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। ইউনিভার্সেল নার্সিং কলেজের উপদেষ্টা ও অনুষ্ঠানের সভাপতি ডা. একেএম জাফর উল্লাহ, ইউনিভার্সেল নার্সিং কলেজের অধ্যক্ষ রেবেকা খাতুন, হাসপাতালের নার্সিং সুপারিনটেনডেন্ট সুলতানা শাহানাসহ প্রশিক্ষণে আসা দুজন শিক্ষক।

বর্তমানে বাংলাদেশে ১৯৫টি প্রতিষ্ঠানে বিএসসি ইন নার্সিং, ৪০৩টি প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ১৫১টি প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স চালু রয়েছে। তবে এতসংখ্যক প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয়সংখ্যক প্রশিক্ষিত শিক্ষক না থাকায় শিক্ষার মান বাধাগ্রস্ত হচ্ছে। এই চাহিদা পূরণের উদ্দেশ্যেই ইউনিভার্সেল নার্সিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে।

বক্তারা বলেন, ‘এই ইনস্টিটিউট বাংলাদেশের নার্সিং শিক্ষার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষকদের দক্ষ করে তুলতে পারলে দেশের স্বাস্থ্যসেবার মান উন্নত হবে।’

এই প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা দক্ষ শিক্ষক হিসেবে গড়ে উঠবেন এবং তাদের পেশাগত জীবনে নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম হবেন। শিক্ষার্থীদের মধ্যে যারা শিক্ষাক্ষেত্রে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন, তারা এই সুযোগ গ্রহণ করে সফল শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।

ইউনিভার্সেল নার্সিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট আগ্রহী শিক্ষকদের এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছে। এই প্রশিক্ষণ কার্যক্রম বাংলাদেশের নার্সিং শিক্ষার ভবিষ্যৎকে আরও সমৃদ্ধ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনা স্বামীর টাকা নিয়ে পালালেন বাংলাদেশি স্ত্রী 

আলোচিত কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

বরিশালে ৩০ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

নাভানা গ্রুপের সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর

পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত গতিতে বাড়াচ্ছেন কিম জং উন

স্বর্ণের দামে বড় পতন

হত্যা মামলার আসামির গরু বিক্রি করে দিলেন বিএনপি নেতা

সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা 

তেলের দাম আরও কমেছে, বাজারে স্বস্তি

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

১০

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

১১

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১২

ইরানের প্রতিরক্ষা নিয়ে কথা বলার সুযোগ নেই: পেজেশকিয়ান

১৩

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

১৪

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

১৫

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

১৬

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

১৭

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

১৮

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

১৯

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

২০
X