কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

মেট রোভ প্রতিযোগিতায় এশিয়ায় চ্যাম্পিয়ন ও বিশ্বে ৫ম হয়েছে ইউআইইউ

‘ইউআইইউ মেরিনার’ টিম। ছবি : সংগৃহীত
‘ইউআইইউ মেরিনার’ টিম। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে মেট রোভ প্রতিযোগিতায় এশিয়ায় চ্যাম্পিয়ন হয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টিম ‘ইউআইইউ মেরিনার’। এছাড়া যুক্তরাষ্ট্রের মেরিন টেকনোলজি সোসাইটি দ্বারা আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্বে পঞ্চম স্থান অর্জন করেছেন তারা। পাশাপাশি দলটি টেকনিক্যাল ডকুমেন্টেশনে চ্যাম্পিয়ন দল হিসেবে মনোনীত হয়।

প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ১৭ থেকে ২১ জুনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের আলপেনার থান্ডার বে ন্যাশনাল মেরিন স্যাঙ্কচুয়ারিতে অনুষ্ঠিত হয়।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডভান্সড আন্ডারওয়াটার রোবোটিক্স অ্যান্ড অটোমেশন (এইউআরএ) ক্রু রোভ নির্মাণ করে আন্তর্জাতিক মঞ্চে তা প্রদর্শন করে। প্রতিযোগিতায় প্রতিটি দলকে ৮টি মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছিল : পণ্য প্রদর্শন, প্রকৌশল উপস্থাপনা, টেকনিক্যাল ডকুমেন্টেশন, বিপণন প্রদর্শন, সহযোগিতামূলক মিশন, কোম্পানির স্পেসিফিকেশন, করপোরেট রেস্পন্সিবিলিটি এবং সেফটি।

‘ইউআইইউ মেরিনার’ দলটি পাইওনিয়ার ক্লাসের ১৩টি বিশ্বব্যাপী চূড়ান্ত দলের মধ্যে ৩৭৭ স্কোর পেয়ে সামগ্রিকভাবে ৫ম এবং এশিয়ায় ১ম স্থান অর্জন করেছে। এছাড়াও প্রতিযোগিতায় ইউআইইউ টিম ১০০ স্কোরের মধ্যে ৮১ স্কোর করে সেরা টেকনিক্যাল ডকুমেন্টেশন চ্যাম্পিয়ন হয়।

বিজয়ী ইউআইইউ দলটির তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়টির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনয়ারিংয়ের প্রফেসর এমেরিটাস ড. এম রিজওয়ান খান, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রফেসর ড. এ কে এম মুজাহিদুল ইসলাম, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক ফাহিম হাফিজ এবং প্রভাষক সাইফুর রহমান। ইউআইইউ থেকে ১০ জনের একটি টিম ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই প্রকল্পের টিম লিডার হলেন ইউআইউ’র সিএসই বিভাগের শিক্ষার্থী আনিকা তাবাসসুম অর্চি (প্রকল্প ব্যবস্থাপক) এবং একই বিভাগের শিক্ষার্থী ফারহান জামান (গবেষণা ও উন্নয়ন)।

মেট রোভ কম্পিটিশন ২০২৫ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের গ্র্যান্ড ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মিসর, বাংলাদেশ এবং মেক্সিকোসহ বিভিন্ন দেশের মোট ১৩টি দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ‘ইউআইইউ মেরিনার’ দল। ওই প্রতিযোগিতায় ‘ইউআইইউ মেরিনার’ দলটি পাইওনিয়ার ক্লাসে বিশ্বব্যাপী ৫ম এবং এশিয়ায় ১ম স্থান অর্জনের এই সাফল্য কেবল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জন্য নয়, বাংলাদেশের জন্যও একটি গর্বের বিষয়, একই সাথে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১০

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১১

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১২

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১৩

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৪

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৫

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৬

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৭

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৮

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৯

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

২০
X