কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৩:০২ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বের যে কোনো জায়গা থেকেই ভোট দিতে পারবেন প্রবাসীরা : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত

বিশ্বের যে কোনো জায়গা থেকেই প্রবাসীরা বাংলাদেশিরা ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে ইসির অফিসিয়াল ইউটিউবে চ্যানেলে এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, প্রথমবারের মতো প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ আধুনিক প্রযুক্তির মাধ্যমে আরও সহজ ও কার্যকর করা হচ্ছে। এটি গণতান্ত্রিক অভিযাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

প্রবাস থেকে ভোট দিতে হলে অবশ্যই ‘আউট অব কান্ট্রি ভোটিং’-এ রেজিস্ট্রেশন করতে হবে জানিয়ে তিনি বলেন, এ উদ্দেশে শিগগিরই ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করা হবে। ভোটারদের নিজেদের মোবাইল ফোনে অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপটি ডাউনলোড করার পর সেখানে একটি নির্দেশনামূলক ভিডিও থাকবে, যেখানে ধাপে ধাপে কীভাবে রেজিস্ট্রেশন ও ভোটের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, তার বিস্তারিত দিকনির্দেশনা পাওয়া যাবে।

সিইসি জানান, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে রেজিস্ট্রেশনের সময় ভোটারদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্টের তথ্য এবং প্রবাসের ঠিকানা প্রদান করতে হবে। একই সঙ্গে ফেস আইডেন্টিফিকেশন ও লাইভনেস ডিটেকশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এসব ধাপ সম্পন্ন হলে রেজিস্ট্রেশন চূড়ান্ত হবে এবং সংশ্লিষ্ট প্রবাসীর ঠিকানায় ব্যালট পেপার পৌঁছে যাবে। সেই সঙ্গে ভোট ফেরত পাঠানোর জন্য খামও ঠিকানায় সরবরাহ করা হবে।

ভোট প্রদানের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, আপনি ব্যালট পেপারে ভোট দেওয়ার পর খামটি শুধু পোস্ট অফিসে জমা করবেন। এটি যথাযথ ঠিকানায় পৌঁছে যাবে।

তিনি আরও বলেন, আপনি যদি বাংলাদেশি নাগরিক হন এবং প্রবাসে অবস্থান করেন, তবে ভোটাধিকার প্রয়োগে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। আমরা আশা করি, আমাদের সব প্রবাসী ভাই-বোন এ সুযোগ কাজে লাগাবেন।

সিইসি আরও জানান, ভোট সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে থাকা নির্দেশনামূলক ভিডিওতে। এ ছাড়া প্রবাসীদের জন্য বাংলাদেশি অ্যাম্বাসি বা দূতাবাসেও এই তথ্য সরবরাহ করা হবে। পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট এবং সরকারি গণমাধ্যমের মাধ্যমে প্রবাসীরা প্রয়োজনীয় সব তথ্য জানতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১০

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১১

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১২

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৩

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৪

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৫

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৬

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৭

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৮

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১৯

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

২০
X