কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৩:৪৫ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

৫৪ ঘণ্টা সাপভর্তি কুয়োয়, ‘অলৌকিকভাবে’ বেঁচে ফিরলেন নারী!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সাপভর্তি কোনো কুয়োয় পড়ে গেলে বেঁচে থাকা কি আদৌ সম্ভব? অবিশ্বাস্য মনে হলেও দক্ষিণ-পূর্ব চীনে ঘটেছে এমনই এক ঘটনা। সেখানে এক নারী টানা দুই দিনেরও বেশি সময় সাপভরা কুয়োয় আটকে থেকেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ উর্দু

প্রতিবেদনে বলা হয়, চীনের ফুজিয়ান প্রদেশের কোয়ানঝৌ এলাকার জঙ্গলে হাঁটতে বের হয়েছিলেন ৪৮ বছরের এক নারী। তার নাম চেন। হাঁটার একপর্যায়ে তিনি দুর্ঘটনাবশত একটি পরিত্যক্ত কুয়োয় পড়ে যান। পরিবার সেদিন সন্ধ্যাতেই তার নিখোঁজ হওয়ার বিষয়টি টের পায়।

একপর্যায়ে খোঁজাখুঁজিতে ব্যর্থ হয়ে স্থানীয় রেসকিউ টিমের কাছে খবর দেওয়া হয়। এরপর ইমার্জেন্সি রেসকিউ সেন্টারের ১০ সদস্যের একটি দল থার্মাল ইমেজিং ড্রোন নিয়ে তল্লাশিতে নামে।

দলটির প্রধান দো শিয়াওহ্যাং জানান, তারা দুর্বল কণ্ঠে সাহায্যের আহ্বান শুনে কুয়োটির খোঁজ পান। ঘন ঝোপঝাড়ের আড়ালে থাকা ওই কুয়োয় উদ্ধারকারীরা দেখতে পান, শরীরের একাংশ পানিতে ডুবে থাকা চেন কুয়োর দেয়াল শক্ত করে আঁকড়ে ধরে আছেন।

মোট ৫৪ ঘণ্টা তিনি সেখানেই আটকে ছিলেন। কুয়োয় বেশ কয়েকটি সাপও ছিল। পরে হাসপাতাল নেওয়ার পর তিনি জানালেন বেঁচে থাকার অভিজ্ঞতা।

চেন বলেন, ‘কুয়োর ভেতর ছিল সম্পূর্ণ অন্ধকার। চারদিকে মশার ঝাঁক, আর কয়েকটি সাপও ছিল পানির ভেতরে। মশার কামড়ে শরীর ভরে গিয়েছিল। একবার এক সাপ আমার হাতে কামড়েও দেয়, তবে সৌভাগ্যক্রমে সেটি বিষাক্ত ছিল না।’

তিনি আরও জানান, একাধিকবার ভেঙে পড়লেও বাবা-মা ও মেয়ের কথা ভেবে আবার সাহস ফিরে পান। সাঁতার জানার কারণে তিনি ভেসে থাকতে পেরেছেন। কুয়োর ভেতরে থাকা পাথর উপড়ে পায়ের ভর রাখার জায়গা তৈরি করেছিলেন, যাতে শরীরের উপরের অংশ পানি থেকে ওপরে থাকে। অবশেষে উদ্ধারকারী দল ঝোপঝাড় সরিয়ে তাকে কুয়ো থেকে টেনে তোলেন এবং হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসকেরা জানান, চেনের দুটি পাঁজরের হাড় ভেঙে গেছে এবং ফুসফুসে আঘাত লেগেছে। তবে সবচেয়ে গুরুতর ছিল হাতে সাপের কামড়ের ক্ষত। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল হলেও পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে।

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X