কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

স্টামফোর্ড ইউনিভার্সিটির এইচওডি-পিআরডি হলেন প্রদীপ্ত মোবারক

কবি ও সাংবাদিক প্রদীপ্ত মোবারক। ছবি : সংগৃহীত
কবি ও সাংবাদিক প্রদীপ্ত মোবারক। ছবি : সংগৃহীত

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের এইচওডি-পিআরডি হিসেবে যোগদান করেছেন কবি, সাংবাদিক ও প্রাবন্ধিক প্রদীপ্ত মোবারক। তিনি একজন বাংলাদেশি স্বনামধন্য যোগাযোগ ও জনসম্পর্ক পেশাজীবী ও সাহিত্য-প্রেমিক। এর আগে তিনি উত্তরা ইউনিভার্সিটির জনসংযোগ প্রধান হিসেবে কাজ করেছেন।

গত ২৫ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য তথ্য জানিয়েছে বেসরকারি এই বিশ্ববিদ্যালয়টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রদীপ্ত মোবারক একজন সুপরিচিত আধুনিক কবি ও সাংবাদিক। বাংলাদেশসহ কলকাতার বিভিন্ন জাতীয় দৈনিকে তার কবিতার অবাধ বিচরণ রয়েছে। তার কবিতা ও প্রবন্ধের প্রধান বিষয়বস্তু হচ্ছে প্রেম-দ্রোহ; সমাজচেতনা ও দেশপ্রেম। এছাড়াও তার কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য আধুনিকতা। তিনি একজন দক্ষ জনসংযোগ পেশাজীবী, কবি ও সাংগঠনিক ব্যক্তিত্ব হিসেবে বাংলাদেশের শিক্ষা ও সাহিত্য অঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করেছেন।

জন্ম ও পরিবার কবি প্রদীপ্ত মোবারক ২৫ মে ভোলা জেলার সদর থানার আলীনগর ইউনিয়নের মৌটুপী গ্রামের সাহেবের কাচারি মাতামহ বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবুল কাশেমের বাড়িতে জন্মগ্রহণ করেন। মাতামহ বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবুল কাশেমের ৫ সন্তানের মধ্যে বড়ো মেয়ে আমেনা পারভিনের গর্ভে জন্ম নেন কবি, সাংবাদিক ও প্রাবন্ধিক প্রদীপ্ত মোবারক। তার মাতামহ বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবুল কাশেমে ছিলেন একজন দেশপ্রেমিক, সমাজসেবক, ও শিক্ষানুরাগী। ছোটবেলা থেকেই মাতামহের আদর্শকে ধারণ এবং অনুসরণ করতেন কবি প্রদীপ্ত মোবারক। ছাত্রজীবন থেকেই তিনি কাব্যচর্চা ও স্বদেশপ্রেমী হিসেবে বেশ উৎসাহী ছিলেন।

শিক্ষা জীবন কবি প্রদীপ্ত মোবারকের শিক্ষা জীবনের সূচনা হয় জন্মস্থান ভোলা সদর জেলার আলিনগর ইউনিয়নের মৌটুপী গ্রামের সাহেবের কাচারি ৫১-নং আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলীনগর মাধ্যমিক বিদ্যালয়ের মধ্য দিয়ে। এর পরে উচ্চতর বিদ্যার্জনের জন্য তিনি ভর্তি হন রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা কলেজে। পরে প্রদীপ্ত মোবারক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সমাপ্ত করেন। প্রদীপ্ত মোবারক একজন উচ্চশিক্ষিত পেশাজীবী যিনি জনসংযোগ ও যোগাযোগ বিজ্ঞানে বিশেষ দক্ষতা অর্জন করেছেন।

বিশ্ববিদ্যালয় জীবন থেকেই তিনি সাহিত্য ও সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে জড়িত ছিলেন। বাংলা কবিতার ছন্দ নিয়ে গবেষণার কাজ করেছেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে।

পেশাগত জীবন বর্তমানে কবি প্রদীপ্ত মোবারক স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের এইচওডি-পিআরডি হিসেবে কর্মরত আছেন। তিনি ২০১০ সালের মার্চ মাসে সিনিয়র রিপোর্টার হিসেবে যোগদান করেন বাংলাদেশের দৈনিক সমকালে। তখন থেকেই প্রদীপ্ত মোবারকের সাংবাদিকতা জীবনের সূচনা হয়। তার মামা ও বাংলাদেশের প্রখ্যাত কবি ও সাংবাদিক নাসির আহমেদের সান্নিধ্যে এসে সাহিত্যের প্রতি তার উৎসাহ আরও বেশি বেড়ে যায়। কবিতা, প্রবন্ধ, ছোটগল্পের অঙ্গনে তার পদার্পণ হয় কবি নাসির আহমেদের হাতেখড়ির মধ্য দিয়েই। বাংলাদেশের বেশ কয়েকটি জাতীয় পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক্স গণমাধ্যমে পেশাদারিত্বের সঙ্গে কাজ করেন প্রদীপ্ত মোবারক। এরপর তিনি গণমাধ্যম ছেড়ে কর্মক্ষেত্র হিসেবে বেছে নেন বিশ্ববিদ্যালয়ের কাজ। কখনো তিনি শিক্ষকতায়, কখনো অ্যাডমিনিস্ট্রেশনে, কখনো বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশনেও কাজ করেছেন। এখানেই তিনি থেমে থাকেননি, প্রবল উৎসাহ ও আকাঙ্ক্ষা থাকায় গবেষণার কাজ শুরু করেন বাংলা কবিতায় ছন্দ নিয়ে। তিনি ‘বাংলা কবিতায় ছন্দ’ এই বিষয়ের উপরে গবেষণার কাজ করেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে।

সাহিত্য কর্ম প্রকাশিত কবিতাগুলো : ‘রাঁধা প্রেম’ যায়যায়দিন; ‘বিষণ্ন সুন্দর’ ইত্তেফাক; ‘শূন্যতার সৌন্দর্য’ দেশ রূপান্তর; ‘আমি অশ্লীল’ সমকাল; ‘পরিযায়ী’ বাংলা ট্রিবিউন; ‘ভেজা শীত সন্ধ্যা’ আমাদের সময়; ‘পোড়া কাগজ’ ঢাকা ওয়েব; ‘পরবর্তী সময়’ আমাদের সময়; ‘আদিম অভ্যাস’ সমকাল; ‘স্তব্ধ রাতের আশ্রয়ে’ আমাদের সময়; ‘মৃত্যু’ আমাদের সময়; ‘তুমি’ আমাদের সময়; ‘তুমি বাধ্য নও’ ঢাকা ওয়েব; ‘নিভে যাচ্ছে আলো’ আমাদের সময়; ‘প্রদীপ্ত মোবারকের ৫টি কবিতা’ দৈনিক জাগরণ।

প্রকাশিত প্রবন্ধগুলো: ‘বৈচিত্র্যময় নজরুল’ কালের কণ্ঠ; ‘ভাষা আন্দোলন ও বাংলা সাহিত্য’ দেশরূপান্তর; ‘শৈল্পিক সৌন্দর্য ও মানবতাবাদে লালন ফকির’ দেশরূপান্তর; ‘আধুনিক বাংলা সাহিত্যে কবি ও কবিতা’ কালের কণ্ঠ; ‘স্পর্শকাতর অনুভূতির নামই ভালোবাসা’ সমকাল; ‘সূর্য সন্তানের জন্মদিন ও কিছু কথা’ ঢাকা ওয়েব; ‘বাংলা সাহিত্যে নারী কলম ও কাগজের মতোই অনিবার্য’ আমাদের সময়; ‘অস্তিত্ব সংকটে মাতৃভাষা বাংলা’ বাংলাদেশ প্রতিদিন; ‘অসহিষ্ণুতার অধর্ম এক সামাজিক ব্যাধি’ যায়যায়দিন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১১

স্বর্ণের আজকের বাজারদর

১২

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৩

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৪

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৬

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৭

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৮

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৯

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

২০
X