চবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

চবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ

অভিযুক্ত আলমাস মাহফুজ রাফিদ। ছবি : সংগৃহীত
অভিযুক্ত আলমাস মাহফুজ রাফিদ। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের এক কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত আলমাস মাহফুজ রাফিদ বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ছাত্রদলের সক্রিয় কর্মী।

খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত আলমাস শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। ক্যাম্পাসে ছাত্রদলের বিভিন্ন ক্যাম্পেইন ও বৈঠকে তাকে দেখা গেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থী।

অভিযোগপত্রে ভুক্তভোগী ছাত্রী উল্লেখ করে বলেন, গত ৯ জুলাই চারুকলা ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষার্থী আলমাস মাহফুজ রাফিদ আমার সঙ্গে আলোচনার কথা বলে পুরাতন কলার (ড. আব্দুল করিম ভবন) ছাদে হুমকি দিয়ে নিয়ে যায়। এরপর সেখানে সে আমাকে শারীরিকভাবে নির্যাতন করে যৌন হয়রানি এবং ধর্ষণের চেষ্টা করে। অভিযোগপত্রে ভুক্তভোগী আরও উল্লেখ করেন, এর আগের রাতে সে আমাকে হুমকি দিয়ে বলে, তার সঙ্গে প্রেমের সম্পর্ক শুরু করতে হবে, নয়তো আমার নামে বিভিন্ন গুজব ছড়াবে। এভাবে সে ক্রমাগত আমাকে হুমকি দিচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আলমাস মাহমুদ রাফিদ বলেন, ‘ওই মেয়ের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের সময়ে তার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, যার সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক না থাকলেও মাঝেমধ্যে তারা ঘনিষ্ঠ হতো। এটা সে শুরুতে অস্বীকার করলেও পরে তার বন্ধু তা স্বীকার করে। এরপর সে আমার কাছে মাফ চেয়ে অনুরোধ করে যেন এসব ইনস্টিটিউটে জানানো না হয়।’

অভিযুক্ত আলমাস আরও বলেন, এখন তাদের মধ্যে ঘটে যাওয়া কর্মকাণ্ড যেন প্রকাশ না পায় এজন্য সে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো কামাল উদ্দিন কালবেলাকে বলেন, বিষয়টি যৌন নিপীড়ন সেলে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে রিপোর্ট জমা দিলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোস্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১০

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১১

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১২

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৩

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৪

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৫

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৬

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৭

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৮

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৯

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

২০
X