কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ক্যানসার নিয়ে সায়েন্টিফিক সেমিনার

রাজশাহীতে ক্যানসার নিয়ে সায়েন্টিফিক সেমিনার। ছবি : কালবেলা
রাজশাহীতে ক্যানসার নিয়ে সায়েন্টিফিক সেমিনার। ছবি : কালবেলা

দেশে প্রতি বছর দেড় লাখ মানুষের ক্যানসার শনাক্ত হচ্ছে। ক্যানসার বিশেষজ্ঞদের পদায়ন, পদোন্নতিসহ নানা জটিলতায় রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। চিকিৎসার নানা সংকট, সম্ভাবনা ও পরামর্শ উঠে এসেছে ক্যানসার নিয়ে সায়েন্টিফিক সেমিনারে।

শুক্রবার (১৮ জুলাই) রাজশাহী মহানগরীর একটি হোটেলে দিনব্যাপী এই সেমিনার অনুষ্ঠিত হয়। বিকন ফার্মাসিটিউক্যাল আয়োজিত এ সায়েন্টিফিক সেমিনারে প্রায় একশ ক্যানসার বিশেষজ্ঞ অংশ নেন।

এ সময় চিকিৎসকরা ক্যানসারের সেবা এগিয়ে নিতে, জেলা পর্যায়ে বিশেষজ্ঞ পদ সৃষ্টির কথা বলেন। দক্ষ জনবল তৈরিতে চিকিৎসকদের বিদেশে প্রশিক্ষণের ওপর জোর দেন তারা।

চিকিৎসকরা জানান, জনবল সংকট অনেকটা কাটলে ও ক্যানসারের চিকিৎসার অত্যাধুনিক যন্ত্রপাতি অপ্রতুল। তা ছাড়া ক্যানসারের চিকিৎসার খরচ কমাতে ওষুধের কাঁচামাল আমদানি থেকে শুরু করে উৎপাদন ও বিক্রয়ে ট্যাক্স কমানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. অসীম কুমার ঘোষ বলেন, সরকারের একার পক্ষে ক্যানসার চিকিৎসার ব্যবস্থা করা কঠিন। এই ব্যয়বহুল চিকিৎসায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১০

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১১

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১২

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৬

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৭

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৮

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X