বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৩ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সুপার ব্র্যান্ডের স্বীকৃতি পেল যমুনা ফ্যান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্সের পণ্য যমুনা ফ্যান সুপার ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৫-২৬ প্রদান করা হয়। যমুনা ফ্যানের পক্ষে সম্মাননা গ্রহণ করেন যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম।

অনুষ্ঠানে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল লিমিটেডের হেড অব বিজনেস মো. সাজ্জাদুল ইসলাম, মার্কেটিং ডিরেক্টর সেলিম উল্যা সেলিম, হেড অফ আইটি মেহেদী হাসান এবং সহকারী মহাব্যবস্থাপক (পাবলিক রিলেশন) রুহুল কে সাগর উপস্থিত ছিলেন।

যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম বলেন, বাংলাদেশের সুপার ব্র্যান্ডের পুরস্কার পাওয়া নিঃসন্দেহে এক বিশাল অর্জন। এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে যমুনা ফ্যানের পক্ষ থেকে সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড গ্রহণ করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত ও কৃতজ্ঞ। এই স্বীকৃতি শুধু আমাদের ব্র্যান্ডের বিজয় নয়; এটি আমাদের যাত্রাপথের প্রতিটি সহযাত্রীর কঠোর পরিশ্রম, আবেগ ও অঙ্গীকারের স্বীকৃতি। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ ব্র্যান্ড ফোরামকে— এমন মর্যাদাপূর্ণ স্বীকৃতির জন্য। আপনাদের এই আয়োজন আমাদের সবাইকে আরও উচ্চ লক্ষ্য অর্জনের জন্য অনুপ্রাণিত করবে।

যমুনার পথচলা শুরু হয় ১৯৭৪ সালে যমুনা ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কো. লি. এর মাধ্যমে, যমুনা ফ্যান দিয়ে। এই যাত্রার সূচনা করেছিলেন এক দূরদর্শী ব্যবসায়ী ও কিংবদন্তি শিল্প উদ্যোক্তা মো. নুরুল ইসলাম। তার নেতৃত্বেই যমুনা গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠীতে পরিণত হয়েছে।

কালবেলা/এমএসকেএম/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X