স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০২:০৭ এএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৭:৫৬ এএম
অনলাইন সংস্করণ

গার্দিওলার ১,০০০তম ম্যাচে লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানসিটি

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফুটবল ম্যানেজার হিসেবে নিজের ১,০০০তম ম্যাচটা একেবারে স্মরণীয় করে রাখলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। প্রিমিয়ার লিগে শিরোপা দৌড়ে টিকে থাকতে লিভারপুলের বিপক্ষে জেতার দরকার ছিল আর সে কাজটিই গার্দিওলার দল করল একেবারে অনায়াসে।

ইত্তিহাদে রোববার রাতের এই ম্যাচে লিভারপুলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে সিটি। এতে আর্সেনালের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান নেমে এসেছে চারে, আর শিরোপার লড়াই নতুন করে জমে উঠেছে।

ম্যাচের শুরু থেকেই সিটি আধিপত্য বিস্তার করে। যদিও ১৫ মিনিটে লিড নেওয়ার সুযোগ এসেছিল পেনাল্টি থেকে, কিন্তু লিভারপুলের গোলরক্ষক জর্জি মামারদাশভিলির হাতে আটকা পড়ে হলান্ডের শট। তবে ২৯ মিনিটে মাতেউস নুনেসের নিখুঁত ক্রস থেকে হলান্ডই তুলে দেন কাঙ্ক্ষিত গোল—এটাই ছিল তার চলতি মৌসুমে ক্লাব ও দেশের হয়ে ২৮তম গোল।

লিভারপুলও প্রথমার্ধে একবার জালে বল পাঠিয়েছিল, কিন্তু অ্যান্ডি রবার্টসনের অফসাইডের কারণে বাতিল হয় ফন ডাইকের গোল। এরপর যোগ করা সময়ে সিটির ভাগ্য আরও প্রসন্ন হয়—নিকো গনসালেসের দূরপাল্লার শট ভ্যান ডাইকের গায়ে লেগে দিক বদলে জালে ঢোকে, মামারদাশভিলি তখন ভুলপথে।

দ্বিতীয়ার্ধে লিভারপুলের প্রতিরোধ ভেঙে দেন জেরেমি ডোকু। ৬২ মিনিটে ব্রাডলিকে কাটিয়ে দুর্দান্ত কার্ভে শট নিয়ে গোল করেন বেলজিয়ান উইঙ্গার। তার ডান পায়ের কিক মামারদাশভিলিকে সম্পূর্ণ অসহায় করে তোলে।

এই জয়ে ম্যানসিটি শুধু তিন পয়েন্টই নয়, আত্মবিশ্বাসও ফিরে পেয়েছে। আর গার্দিওলার জন্য এটি নিখুঁত স্মারক—ম্যানেজারিয়াল জীবনের ১,০০০তম ম্যাচে এমন এক জয়, যা হয়তো তার সেরা অর্জনগুলোর পাশে জায়গা করে নেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X