কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১২:০৪ এএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে বিভিন্ন ছাত্রসংগঠনকে ছাত্রদল নেতার বই উপহার

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ক্যাম্পাসে বিভিন্ন ছাত্রসংগঠনগুলোর মাঝে সহাবস্থানের রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিভিন্ন ছাত্রসংগঠনকে বই উপহার দিয়েছেন ছাত্রদলের এক নেতা। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই বই উপহার দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ শাকিল।

এ সময় বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাঈন আহমেদ এবং ছাত্রফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

জাহিদ শাকিল জানান, বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানের কেন্দ্র নয়, এখানে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার শিক্ষাও দেয়। ক্যাম্পাসে সহাবস্থান হলো মতভেদ থাকা সত্ত্বেও শান্তিপূর্ণভাবে একসাথে পথ চলা । ক্যাম্পাসে সহাবস্থান বজায় থাকলে গড়ে উঠবে মুক্তচিন্তা, গবেষণা ও মানবিক মূল্যবোধের পরিবেশ। পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতাই হোক ক্যাম্পাস জীবনের আসল চাবিকাঠি।

জিয়াউর রহমান রচিত 'আমার রাজনীতির রূপরেখা', হেদায়েত হোসেন মোর্শেদ রচিত 'একজন জিয়া', ড. আব্দুল লতিফ মাসুদ রচিত '৭ নভেম্বরের অজানা অধ্যায় ও জিয়াউর রহমান' এবং ড. হাসান প্রধান রচিত '১৯ দফা কর্মসূচি ও শহিদ জিয়ার রাজনৈতিক দর্শন এবং বিএনপির ঘোষিত ৩১ দফা' সহ বিভিন্ন বই উপহার হিসেবে প্রদান করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারফিউম থেকে আইপ্যাড, সতীর্থদের দামি উপহার দিতে ভালোবাসেন রোনালদো, কেন জানেন?

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ, অলৌকিকভাবে প্রাণে বাঁচল শিশুটি

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে কিন্তু লাইসেন্স বাতিল করেছি’

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

প্রকাশ্যে নারীকে নির্যাতন, যুবদল নেতা বহিষ্কার

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

১০

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১১

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

১৩

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

১৪

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

১৫

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

১৬

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১৭

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১৮

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১৯

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

২০
X