রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

মো. বিল্লাল হোসেনের প্রথম গ্রন্থ ‘শৈশবের দুঃস্বপ্ন’ প্রকাশিত

ছবি : সৌজন্য
ছবি : সৌজন্য

মানবজীবনের সবচেয়ে কোমল ও সংবেদনশীল অধ্যায় হলো শৈশব। যেখানে জন্ম নেয় স্বপ্ন, আর পরিবার ও সমাজের স্নেহে গড়ে ওঠে একটি শিশুর ভবিষ্যৎ। কিন্তু সেই শৈশব যদি ক্ষতের দাগে ভরে ওঠে, তবে তা হয়ে যায় এক দুঃসহ স্মৃতি। সেই বেদনাবিধুর অভিজ্ঞতারই প্রতিচ্ছবি পাওয়া যায় লেখক মো. বিল্লাল হোসেন (জুয়েল)-এর গ্রন্থ ‘শৈশবের দুঃস্বপ্ন’-এ।

লেখকের মতে, এটি কেবল কষ্টের কাহিনি নয়; বরং সামাজিক বার্তা বহনকারী একটি উপন্যাস। স্বামী-স্ত্রীর বিচ্ছেদ সন্তানের মনে কী ভয়াবহ আঘাত হানে কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তাহীনতা কীভাবে শিশুদের মানসিক বিকাশ ব্যাহত করে তারই বাস্তব চিত্র ফুটে উঠেছে বইটির পাতায় পাতায়।

গ্রন্থের প্রতিটি অধ্যায় যেন পাঠককে স্মরণ করিয়ে দেয় শিশুর হাসি রক্ষা করা অভিভাবকসহ সমাজের প্রত্যেকের নৈতিক দায়িত্ব।

মো. বিল্লাল হোসেনের জন্ম ঢাকায়। ছোটবেলা থেকেই তিনি অনুসন্ধিৎসু মানসিকতার অধিকারী ছিলেন। তিনি ২০০৬ সালে সমাজকর্মে এম.এস.এস. ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ এক দশক বাংলাদেশ টেলিভিশনে কর্মরত ছিলেন ও ২০১০ সাল থেকে বৈশাখী টেলিভিশনে কাজ করছেন।

পেশাগত জীবনের পাশাপাশি ভ্রমণের প্রতি রয়েছে তার গভীর অনুরাগ। এরই মধ্যে ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও আমেরিকা ভ্রমণ করেছেন।

‘শৈশবের দুঃস্বপ্ন’ তার প্রথম গ্রন্থ, যেখানে ব্যক্তিগত বেদনা, বাস্তব অভিজ্ঞতা ও সামাজিক দায়বদ্ধতা একসূত্রে গাঁথা হয়েছে। বইটি প্রকাশ করেছে প্রিয়মুখ প্রকাশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X