ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০২:৪১ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বিয়েবাড়িতে চলছিল রান্নাবান্না, হঠাৎ ম্যাজিস্ট্রেটের হানা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাল্যবিয়ে বন্ধ করতে প্রশাসনের অভিযান। ছবি : কালবেলা
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাল্যবিয়ে বন্ধ করতে প্রশাসনের অভিযান। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নবম শ্রেণির শিক্ষার্থী ছেলের সঙ্গে একই শ্রেণি পড়ুয়া মেয়ের বিয়ের আয়োজন করেন বরপক্ষ ও কনেপক্ষের অভিভাবকরা। বিয়েবাড়িতে চলছিল রান্নাবান্না।

হঠাৎ করেই উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ে বন্ধ করে কনের পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১ অক্টোবর) উপজেলার চান্দলা ইউনিয়নে এ ঘটনা।

জানা গেছে, উপজেলার চান্দলা ইউনিয়নে নবম শ্রেণির ছাত্রের সঙ্গে একই এলাকার নবম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ের আয়োজন চলছিল। এ খবরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধে অভিযান পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের মাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বাল্যবিয়ে বন্ধ করে কিশোরীকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান কালবেলাকে বলেন, বাল্যবিয়ে সংঘটিত হওয়ার খবরে উপজেলার চান্দলা ইউনিয়নের একটি গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযোগ প্রমাণিত হওয়ায় বাল্যবিয়ে বন্ধ করা হয় এবং মেয়ের মাকে জরিমানা করা হয়েছে। বাল্যবিয়ে বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X