কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

উৎসবের আবহে উদযাপিত হলো টাইমস স্কয়ার দুর্গা উৎসব

ম্যানহাটনের টাইমস স্কোয়ারে দুর্গা উৎসবে অংশগ্রহণকারীরা। ছবি : সৌজন্য
ম্যানহাটনের টাইমস স্কোয়ারে দুর্গা উৎসবে অংশগ্রহণকারীরা। ছবি : সৌজন্য

নিউইয়র্কের ম্যানহাটনের টাইমস স্কোয়ারে প্রথমবারের মতো তিথি অনুযায়ী দুর্গা উৎসবের উদ্বোধনী দিনটি ছিল সংস্কৃতির এক অসাধারণ মিলনক্ষেত্র। শহরের প্রাণকেন্দ্রে বিপুল জনসমাগমে উৎসব পালিত হয়।

সন্ধ্যা রঙিন করে তোলে নৃত্যাঞ্জলির প্রাণবন্ত নৃত্য পরিবেশনা ও ভারতীয় বিদ্যা ভবনের গারবা, জয় সরকার ও লোপামুদ্রা মিত্রের মনোমুগ্ধকর সংগীতানুষ্ঠান এবং ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠান, যা দর্শকদের সরাসরি পৌঁছে দেয় কলকাতার মাড্ডক্স স্কয়ারের এবং ঢাকেশ্বরী মন্দিরের আবহে।

একাধিক অতিথি ও বিদেশি প্রতিনিধির উপস্থিতিতে এ উৎসব পরিণত হয় সত্যিকারের আন্তর্জাতিক উদযাপনে, যা বিশ্বমঞ্চে বাঙালির সমৃদ্ধ ঐতিহ্যকে তুলে ধরে।

দ্বিতীয় দিনের মূল আকর্ষণ ছিল রিমলি রায়ের সুরতি ট্রুপে এর ইংরেজিতে রামায়ন ব্যালে পরিবেশনা এবং নৃত্যাঞ্জলির মহিষাসুরমর্দিনী মোহিত করে উপস্থিত প্রায় ৫০ হাজার দর্শককে। দেয়াশিনি রায়ের সুরমূর্ছণাতে ভেসে যায় গোটা টাইমস স্কয়ার প্রাঙ্গণ। প্রমাণ করে সংগীতের সত্যি কোনো ভাষা হয় না।

দুদিনের এ আনন্দযজ্ঞ শেষ হয় সিঁদুর খেলা, ধুনুচি নাচ ও ‘আসছে বছর আবার হবে’ ধ্বনির মধ্যে দিয়ে। বিশ্বের মিলনতীর্থে বাংলা সংস্কৃতি ও পরম্পরায় এক উজ্জ্বল নিশান রেখে গেল টাইমস স্কয়ার দুর্গা উৎসব অ্যাসোসিয়েশনের এ প্রয়াস। প্রতিমা শিল্পী ছিলেন কলকাতার কুমারটুলির বিখ্যাত শিল্পী প্রদীপ রুদ্র পাল।

দুর্গাপূজা ইউনেস্কো স্বীকৃতি পাওয়ার পর থেকে আন্তর্জাতিক মঞ্চে পূজাকে নিয়ে আসার ভাবনা ছিল আয়োজকদের। সেই উদ্দেশ্যেই নিউইয়র্ক অঞ্চলে ৬০টির মতো পূজা হওয়া সত্ত্বেও টাইমস স্কয়ারের মতো ঐতিহ্যবাহী জায়গায় তাদের এ উৎসবের পরিকল্পনা। সব রকমভাবে সাহায্য করেছেন নিউইয়র্ক মেয়রস অফিস। বাঁধভাঙা ভিড় প্রমাণ করে এ উদ্যোগের সাফল্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১০

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১১

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১২

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৩

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৪

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৫

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১৬

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১৭

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১৮

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১৯

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

২০
X