কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

নেট দুনিয়ায় কারা বেশি ছবি শেয়ার করেন, সুখী নাকি অসুখী দম্পতি?

নেট দুনিয়ায় কারা বেশি ছবি শেয়ার করেন, সুখী নাকি অসুখী দম্পতি?

ভালোবাসার মানুষ পাশে থাকলেই এখন ছবি না তোলাটা যেন অস্বাভাবিক! রেস্তোরাঁয় খেতে যাওয়া, একসঙ্গে সিনেমা দেখা কিংবা দূরে কোথাও ঘুরতে যাওয়া—সব মুহূর্তই এখন ধরা পড়ে মোবাইল ক্যামেরায়। এরপর সেটি শেয়ার করা হয় সরাসরি ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা এক্সে। লাইক-কমেন্ট আর হার্ট রিঅ্যাকশন; সব মিলিয়ে যেন সম্পর্কের সুখের পরিমাপকই হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া।

কিন্তু সম্পর্ক নিয়ে গবেষণাকারী বিশেষজ্ঞদের মতে, এই প্রকাশ্য সুখের প্রদর্শন সব সময় প্রকৃত সুখের প্রতিফলন নয়; বরং অনেক ক্ষেত্রেই যারা সম্পর্কে অসন্তুষ্ট বা অনিশ্চিত, তারাই সোশ্যাল মিডিয়ায় প্রেম বা দাম্পত্যের ছবি বেশি পোস্ট করেন।

একটি জনপ্রিয় ডেটিং অ্যাপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রবি মিত্তল বলেন, বর্তমানে ১০ জনের মধ্যে আটজনই তাদের ব্যক্তিগত জীবনের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। কিন্তু গবেষণা বলছে, সম্পর্ক দীর্ঘস্থায়ী ও সুস্থ রাখতে চাইলে এই ‘হ্যাপি মোমেন্ট’ প্রকাশ্যে না আনাই ভালো।

মনোবিদদের বিশ্লেষণও প্রায় একইরকম। তাদের মতে, যারা সত্যিই সুখী দম্পতি, তারা একসঙ্গে কাটানো সময়টাতে এতটাই মগ্ন থাকেন যে ছবি তোলা বা পোস্ট করার কথাই মনে থাকে না। বরং সম্পর্কের বাইরে থেকে যারা নিজের সুখ প্রমাণ করতে চান, তারা প্রায়ই ছবি পোস্টের মাধ্যমে নিজেরা ‘সুখী’ প্রমাণের চেষ্টা করেন।

মনোবিদরা আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্টের পর ‘কত লাইক পেলাম’, ‘কে কমেন্ট করল’, এইসব ভাবনা থেকে একধরনের মানসিক চাপ তৈরি হয়। অনেক সময় সঙ্গী বা সঙ্গিনীর প্রতিক্রিয়া নিয়েও ভুল বোঝাবুঝি দেখা দেয়। এর ফলেই সম্পর্কে দূরত্ব বা টানাপড়েন তৈরি হতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ

১. ছবি শেয়ার করা বা না করা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে প্রথমেই ভাবতে হবে, এতে আপনার সম্পর্কের স্বাস্থ্য ঠিক থাকছে কি না।

২. উৎসব বা আনন্দময় মুহূর্তে ছবি শেয়ার করতেই পারেন, কিন্তু শুধু নিজের সুখ ‘প্রমাণের’ জন্য নয়।

৩. সঙ্গীর সম্মতি ছাড়া কোনো ছবি বা ভিডিও পোস্ট করবেন না।

৪. সোশাল মিডিয়ায় এমন কোনো কনটেন্ট শেয়ার করা থেকে বিরত থাকুন যা শালীনতার সীমা অতিক্রম করে।

৫. মাঝে মাঝে ক্যামেরা সরিয়ে রেখে বাস্তব মুহূর্ত উপভোগ করুন, সেই সময়টুকুই সম্পর্কের আসল সম্পদ।

মনোবিজ্ঞানীরা মনে করেন, সম্পর্কের সৌন্দর্য প্রকাশ্যে নয়, অন্তরঙ্গতায়। কাজেই সোশ্যাল মিডিয়ায় আদুরে ছবি না থাকলেও তাতে সম্পর্কের কিছু যায় আসে না; বরং একে অপরের প্রতি বোঝাপড়া, শ্রদ্ধা ও মানসিক সংযোগই আসল সুখের প্রতিচ্ছবি।

সূত্র : সংবাদ প্রতিদিন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X