কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

মাল্টিমোড গ্রুপের নতুন লোগো ও ওয়েবসাইটের আনুষ্ঠানিক উন্মোচন

মাল্টিমোড গ্রুপের নতুন লোগো ও ওয়েবসাইটের উন্মোচন অনুষ্ঠানে কেক কাটেন অতিথিরা। ছবি : সংগৃহীত
মাল্টিমোড গ্রুপের নতুন লোগো ও ওয়েবসাইটের উন্মোচন অনুষ্ঠানে কেক কাটেন অতিথিরা। ছবি : সংগৃহীত

দেশের অন্যতম ব্যবসা প্রতিষ্ঠান মাল্টিমোড গ্রুপ আনুষ্ঠানিকভাবে তাদের নতুন লোগো ও আধুনিকায়নকৃত ওয়েবসাইট উন্মোচন করেছে। শনিবার (৪ অক্টোবর) রাজধানীতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে লোগো ও ওয়েবসাইট উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাল্টিমোড গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আব্দুল আউয়াল মিন্টু। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মাল্টিমোড গ্রুপের ভাইস চেয়ারম্যান নাসরিন ফাতেমা আউয়াল, ডেপুটি সিইও তাবিথ আউয়াল, পরিচালক তাজওয়ার এম আউয়াল এবং পরিচালক তাফসির আউয়াল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লাল তীর সিড লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মাহবুব আনমসহ মাল্টিমোড গ্রুপের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় মাল্টিমোড গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান লাল তীর লাইভস্টক ও লাল তীর সিড লিমিটেডের দুটি গুরুত্বপূর্ণ স্থানে— ভালুকা, ময়মনসিংহের উথুরায় অবস্থিত লাইভস্টক ফার্ম অফিস এবং গাজীপুরের বাসন, জয়দেবপুরে অবস্থিত রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে।

অনুষ্ঠানে মাল্টিমোড গ্রুপের গৌরবময় ইতিহাস ও অগ্রগতির পথচলা তুলে ধরা হয়। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনুপ্রেরণামূলক বক্তব্য উপস্থাপন করেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দিনের এ গুরুত্বপূর্ণ মুহূর্তটির স্মরণীয় করে রাখতে অনুষ্ঠানের শেষপর্বে কেক কেটে উন্মোচন অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। মাল্টিমোড গ্রুপের এ নতুন লোগো ও ওয়েবসাইট ব্র্যান্ডিংয়ে নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X