কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

আইএসইউ ওয়ার্ল্ডকাপ জিনিয়াস কুইজ প্রতিযোগিতার লোগো উন্মোচন

আইএসইউ ওয়ার্ল্ডকাপ জিনিয়াস কুইজ প্রতিযোগিতার লোগো উন্মোচন। ছবি : কালবেলা
আইএসইউ ওয়ার্ল্ডকাপ জিনিয়াস কুইজ প্রতিযোগিতার লোগো উন্মোচন। ছবি : কালবেলা

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) উদ্দ্যোগে বিভিন্ন কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আয়োজিত ‘আইএসইউ ওয়ার্ল্ডকাপ জিনিয়াস’ কুইজ প্রতিযোগিতার লোগো উন্মোচন করা হয়েছে । বুধবার ( ১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ লোগো উন্মোচন করেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।

এ সময় আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ,টি,এম,কাদের নেওয়াজ,রেজিস্ট্রার মোঃ ফাইজুল্লাহ কৌশিক সহ বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন ,শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান অনুষ্ঠানের উদ্বোধন করে আইএসইউ ওয়ার্ল্ডকাপ জিনিয়াস কুইজ প্রতিযোগিতার সফলতা কামনা করেন এবং অংশগ্রহণকারী কলেজের দলগুলোর প্রতি শুভকামনা জানান।

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির হেড অব পাবলিক রিলেশন্স রাইসুল হক চৌধুরী জানান, আসন্ন ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত এ কুইজ প্রতিযোগিতায় কলেজ পর্যায়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর তিনজন শিক্ষার্থীর সমন্বয়ে দল গঠন করে অংশগ্রহণ করতে পারবেন আগ্রহীরা।পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল ৫০,০০০/-,রানার্স আপ দল যথাক্রমে ৩০,০০০/- ও ১৫,০০০/- এবং টুর্নামেন্ট সেরা জিনিয়াস পাবেন ১০,০০০/- টাকা । এ প্রতিযোগিতার বিভিন্ন পর্বে সাবেক ও বর্তমান ক্রিকেটার,সোশ্যাল ইনফ্লুয়েন্সার এবং বিভিন্ন অঙ্গনের তারকারা উপস্থিত থাকবেন। সবগুলো পর্ব আইএসইউর ফেইসবুক পেইজেও লাইভ স্ট্রিমিং হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

এসিআই কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার

জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

সুনামগঞ্জে কমছে বন্যার পানি

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

হজে বিমান ভাড়া কমল

জামায়াত এমপির সেই ভাইরাল ভিডিও নিয়ে প্রথম স্ত্রীর বার্তা

১০

দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, এবার ফ্রান্স

১১

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

১২

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা

১৩

শ্যালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুলাভাইয়ের

১৪

ভাইরাল ভিডিও নিয়ে জামায়াত এমপির পোস্ট

১৫

ফাইনালের আগে ড্রেসিংরুমে মেসির বক্তব্য ঘিরে রহস্য

১৬

বাহরাইনে আমাজনের ডাটা সেন্টারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

১৭

পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

১৮

জাপানের অর্থনৈতিক অঞ্চলে চীনের সামরিক মহড়া, সতর্ক টোকিও

১৯

বিশ্বকাপ খেলা দেখা নিয়ে স্ত্রীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

২০
X