টঙ্গী(গাজীপুর) প্রতিনিধি:
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ১০:০৮ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ
স্বামী আটক

টঙ্গীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

টঙ্গীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে খাদিজা আক্তার (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সাদ্দাম হোসেনকে (৩৫) আটক করেছে পুলিশ।

খাদিজা মাদারীপুর থানার পূর্ব কালিকাপুর গ্রামের সেলিম খানের মেয়ে। টঙ্গীর গাজীপুরা এলাকার জনৈক বসির হোসেনের ছয় তলা বাড়ির নিচতলার একটি ভাড়া বাসায় স্বামী সাদ্দাম হোসেনের সঙ্গে বসবাস করতেন এই গৃহবধূ।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে টঙ্গীর গাজীপুরা সিকদার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হলে সন্ধ্যায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে টঙ্গী পূর্ব থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কায়সার হাসান ফারুক লাশটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

স্থানীয় ও পুলিশ জানায়, প্রায় দশ বছর আগে শরীয়তপুর জেলার সাদ্দাম হোসেনের সঙ্গে বিয়ে হয় খাদিজার। সাদ্দাম টঙ্গীর একটি পোশাক কারখানায় কাজ করতেন। মঙ্গলবার সকালে স্ত্রী খাদিজা ও ছেলে কাউসারকে (৯) বাসায় রেখে কাজে যোগ দেন তিনি। প্রতিদিনের মতো শিশুসন্তানকে স্কুলে পৌঁছে দেন মা খাদিজা। দুপুরে খাবার খেতে বাসায় ফিরে দরজা বন্ধ পেয়ে স্বামী সাদ্দাম ফিরে যান কারখানায়। পরে বিকেলে কক্ষের সামনে শিশু কাউসারকে কাঁদতে দেখে এগিয়ে যান পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা। এ সময় ওই কক্ষের জানালা দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্ত্রী খাদিজার মৃত্যুর খবর পেয়ে স্বামী সাদ্দাম নিজ বাসায় ফিরে এলে পুলিশ তাকে থানায় নিয়ে আসেন।

টঙ্গী পূর্ব থানার ওসি মো.আশরাফুল ইসলাম বলেন, ‘মৃত্যুর কারণ জানা যায়নি। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের স্বামীকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১০

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১১

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১২

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৩

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৪

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৫

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৬

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৭

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৮

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৯

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

২০
X