চকরিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৭:৪২ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৮:১৩ এএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে ছুরিকাঘাতে যুবক খুন

শেফায়েত হাবিব। ছবি : কালবেলা
শেফায়েত হাবিব। ছবি : কালবেলা

কক্সবাজারের চকরিয়া উপজেলায় মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথাকাটাকাটির জেরে ছুরিকাঘাতে শেফায়েত হাবিব (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

বধুবার (২৬ জুলাই) সকালে এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন : নারায়ণগঞ্জে ডেকে নিয়ে যুবককে খুন

এর আগে মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নের বেতুয়া বাজার কালাগাজী সিকদারপাড়া এলাকায় ছুরিকাঘাতে আহত হন শেফায়েত হাবিব। আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে আটটার দিকে মৃত্যু হয় বলে জানিয়েছে তার পরিবার।

নিহত শেফায়েত হাবিব পূর্ববড় ভেওলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালাগাজী সিকদারপাড়ার প্রবাসী সাহাব উদ্দিনের ছেলে। অন্যদিকে ঘটনায় অভিযুক্ত তারিকুল ইসলাম মিশুক (২১) বিএমচর ইউনিয়নের স্কুলপাড়ার বাসিন্দা আবুবক্করের ছেলে। অভিযুক্ত অভিযুক্ত তারিকুল ইসলাম মিশুক পলাতক বলে জানিয়েছেন মাতামুহুরি থানার ইন্সপেক্টর মিজানুর রহমান।

চকরিয়া থানার তদন্ত ওসি আব্দুল জব্বার জানান, এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১১

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১২

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৩

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৪

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৫

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১৬

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১৭

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১৮

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৯

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

২০
X