পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০৮:৫৬ এএম
অনলাইন সংস্করণ

লাম্পি স্কিনে ২ শতাধিক গরুর মৃত্যু

লাম্পি স্কিনে আক্রান্ত গরু। ছবি : কালবেলা
লাম্পি স্কিনে আক্রান্ত গরু। ছবি : কালবেলা

লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) লালমনিরহাটের পাটগ্রামে অত্যন্ত ২ শতাধিক গরুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী। পাটগ্রাম ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলাতেও এ রোগ ছড়িয়ে পড়েছে।

প্রতিষেধক না থাকায় উপজেলাজুড়ে এ রোগ ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন স্থানীয় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন খামারি ও কৃষকরা।

পাটগ্রাম উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, লাম্পি স্কিন ডিজিজ ভাইরাসজনিত রোগ। এটি মশা, মাছি, আঁঠালি মাইটের মাধ্যমে দ্রুত এক প্রাণী থেকে অন্য প্রাণীতে ছড়ায়। গবাদিপশুর লাম্পি স্কিন রোগটির প্রকোপ দ্রুত বিস্তার করছে। প্রতিষেধক না থাকায় উপজেলাজুড়ে এ রোগ ছড়িয়ে পড়ছে। ক্ষুরা রোগের চেয়েও লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) ভয়ঙ্কর। এতে আতঙ্কিত হয়ে অনেক খামারি ও কৃষক গরু বিক্রি করে দিয়েছেন।

উপজেলার বাউরা ইউনিয়নের পল্লী প্রাণী চিকিৎসক দেবদাস চন্দ্র সেন ও হোসেনুজ্জামান সরকার বলেন, বাউরা ইউনিয়ন গত এক মাসে লাম্পি স্কিন ডিজিজে কৃষক ও খামারিদের কমপক্ষে ৫০টি গরু মারা গেছে। এ রোগে আক্রান্ত বাছুরের মৃত্যুর হার বেশি।

উপজেলার বুড়িমারী ইউনিয়নের বাসিন্দা শাহ আলম বলেন, প্রায় মাসখানেক আগে এ রোগটি তাদের গ্রামে দেখা দিয়েছে। এই রোগে বেশিরভাগ কম বয়সী গরু আক্রান্ত হচ্ছে। আমার তিনটি গরু এ রোগে আক্রান্ত হয়েছে। চিকিৎসা করেও সেরে উঠছে না।

উপজেলার বাউরা ইউনিয়নের খামারি এমদাদুল হক বলেন, কয়েক দিনের ব্যবধানে লাম্পি স্কিন রোগে তার খামারের তিনটি গরু মারা গেছে। আরও একটি গরু এ রোগে আক্রান্ত হয়েছে। এ রোগে প্রথমে গরুর চামড়ায় গুটি-গুটি ওঠে, পা ফুলে যায়, ঘন ঘন নিঃশ্বাস নেয়, মুখ দিয়ে লালা পড়ে, খাবার খাওয়া বন্ধ করে দেয়।

উপজেলার দহগ্রাম ইউনিয়নের মহিমপাড়া গ্রামের কৃষক হাফিজুল ইসলাম (৫০) জানান, প্রায় এক সপ্তাহ আগে এ রোগটি তাদের গ্রামে দেখা দিয়েছে। এ রোগে আক্রান্ত হয়ে তার একটি গরু মারা গেছে।

পাটগ্রাম উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আখিরুজ্জামান শামীম বলেন, এ উপজেলায় প্রায় ১ লাখ ২০ হাজার গরু রয়েছে। উপজেলায় রোগটির প্রকোপ দ্রুত বিস্তার লাভ করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোতাহারুল ইসলাম বলেন, লাম্পি স্কিন নিয়ন্ত্রণে খামার বা গোয়াল ঘর পরিষ্কার-পরিছন্ন রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন। এ ছাড়া কীটপতঙ্গ, মশামাছি, মাইট নিয়ন্ত্রণ করতে হবে। খামারের আক্রান্ত প্রাণী দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়াসহ মশারির ভেতরে রেখে চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X