ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০৮:০৪ এএম
অনলাইন সংস্করণ

মানবদেহের হাড়সহ চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার চোর চক্রের সদস্যরা। ছবি : কালবেলা
গ্রেপ্তার চোর চক্রের সদস্যরা। ছবি : কালবেলা

দিনাজপুরের ঘোড়াঘাটে অভিযান চালিয়ে মানব কঙ্কালের বিচ্ছিন্ন হাড়সহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা একটি ব্যাগে কঙ্কাল উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতি পাওয়া যায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রাজশাহীর বাঘা উপজেলার খাগড় বাড়িয়ার লালন মিয়া (৪২), নূনতলা এলাকার জহুরুল ইসলাম (৪৫) এবং অপরজন চেরঙ্গার গোলাম মোস্তফা (৩১)। পুলিশ জানায়, এ তিনজন আন্তঃজেলা হাড় চুরি চক্রের সদস্য।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান কালবেলাকে বলেন, হাড়গুলো তারা একটি বস্তায় ভরে নিরাপদ জায়গায় রেখেছিল। এসব মানব কঙ্কাল এক একটি ৮ হাজার টাকায় বিক্রি করে বলে প্রাথমিকভাবে তারা স্বীকার করেছে। আমরা তদন্তের স্বার্থে ক্রেতার নাম এখনি প্রকাশ করছি না। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

পুলিশ জানায়, চারটি কবর থেকে হাড় চুরি হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি। পরে গোপন সংবাদের মাধ্যমে এই সংঘবদ্ধ তিন আন্তঃজেলা কঙ্কাল চোরকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা কঙ্কাল চুরির কথা স্বীকার করে এবং পৌরশহরের নূরজাহানপুর এলাকার কবরস্থানের পাশে একটি ঘাসের জমি থেকে বস্তাবন্দি হাড় পাওয়া যায়। পরে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মূলত বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তাদের ক্রেতা। তবে দেশে কঙ্কাল বেচাকেনা বৈধ নয়। একটি কঙ্কাল সাধারণত ২০ থেকে ৩০ হাজার টাকায় বিক্রি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সততা ও নিরপেক্ষতায় কোনো আপস নয় : ইসি সানাউল্লাহ

সাবেক ছাত্রলীগ নেতা আজিমুল হত্যার রহস্য উদ্‌ঘাটন

শাকিবের সঙ্গে ভালোবাসা দিবসের কোনো স্মৃতি নেই : অপু বিশ্বাস

যমজ সন্তানের বাবা-মা হলেন রামচরণ-উপাসনা

একটা দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা ফখরুল 

তৃতীয় ধাপে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

ভোটে থাকছেন মোবাশ্বের আলম, তবে ঝুলে রইল নির্বাচনী ফলাফল 

রংপুরে যাচ্ছেন আসিফ-হাসনাত 

বিকাশ-নগদে লেনদেনে কড়াকড়ির সিদ্ধান্ত

অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ

১০

ভোট আমরা দেবই, তা কেউ ঠেকাতে পারবে না : মির্জা ফখরুল

১১

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত

১২

ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

১৩

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : কাইয়ুম চৌধুরী

১৪

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

১৫

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া-যুক্তরাষ্ট্রের আলোচনা

১৬

ছেলের হাতে প্রাণ গেল বাবার

১৭

ভারত-পাকিস্তানের আরেকটি লড়াই আজ

১৮

নারী ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

১৯

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা

২০
X