জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০৩:২৩ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ নেতাদের বাইক ভাঙচুর করল কোটা আন্দোলনকারীরা

ছাত্রলীগ নেতাকর্মীদের বাইক ভাঙচুর করে কোটা আন্দোলনকারীরা। ছবি : কালবেলা
ছাত্রলীগ নেতাকর্মীদের বাইক ভাঙচুর করে কোটা আন্দোলনকারীরা। ছবি : কালবেলা

জামালপুরে কোটা আন্দোলনকারীরা সরকারি আশেক মাহমুদ কলেজ ঘেরাও করে ছাত্রলীগ নেতাদের ১০/১২টি মোটরসাইকেল ভাঙচুর করেছে।

বুধবার (১৭ জুলাই) এ ঘটনা ঘটে।

জানা গেছে, জামালপুর জিলা স্কুল, সরকারি বালিকা বিদ্যালয়, বেসরকারি সৃষ্টি স্কুল এবং বঙ্গবন্ধু স্কুলসহ একাধিক স্কুলের আন্দোলনকারীরা জামালপুর হাইস্কুল মাঠে সকাল সাড়ে ৯টার দিকে জড়ো হয়। পরে তারা মিছিল নিয়ে শহরের মির্জা আজম চত্বরে গিয়ে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে।

সেখান থেকে বেলা ১১টার পর শহরের শেখের ভিটা রেলক্রসিংয়ে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেন আটকে দেয়। এক ঘণ্টা পর ট্রেন ছেড়ে দিয়ে তারা শহরের পাঁচ রাস্তা দিয়ে মিছিল নিয়ে সরকারি আশেক মাহমুদ কলেজের দিকে আসতে থাকে।

কোটা আন্দোলনকারী রেদওয়ান খন্দকার মাহিন বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ মাসজিদের কাছে মিছিল আসামাত্রই কলেজে অবস্থানরত ছাত্রলীগ নেতাকর্মীরা ঢিল ছুড়তে থাকে এবং গালাগাল করে। এ সময় আন্দোলনকারী এক নারী আহত হয়। পরে তারা কলেজের সামনে চলে আসে এবং ছাত্রলীগ নেতাদের ধাওয়া করে।

তিনি বলেন, এ সময় ছাত্রলীগ নেতারা দৌড়ে কলেজের দোতলায় গিয়ে আশ্রয় নেয়। পরে কোটা আন্দোলনকারীরা ছাত্রলীগ নেতাদের ১০-১২টি বাইক ভাঙচুর করে।

জামালপুর জেলা ছাত্রলীগ সভাপতি খাবিরুল ইসলাম খান বাবু, সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বিসহ ছাত্রলীগের একাধিক নেতা তখন কলেজ গেটে অবস্থান করছিল বলে জানা গেছে।

এ বিষয়ে জামালপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি কালবেলাকে বলেন, আমি কলেজ থেকে চলে এসেছি। আমার নতুন বাইকটিও ভাঙচুর করেছে কোটা আন্দোলনকারীরা।

সদর থানা পুলিশের ওসি মহব্বত কবির জানান, পুলিশ জানমাল রক্ষা করতে কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারকাটারি গ্যাংস্টার লুকে শাকিব; ‘প্রিন্স’-এর ঝলকেই বাজিমাত

শবেবরাতে যা করবেন, যা করবেন না

পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান

পাকিস্তানে তুমুল সংঘর্ষ, নিহত প্রায় দেড়শ

রোজা অবস্থায় পিরিয়ড শুরু হলে কী করবেন?

সাভারে বিএনপির নির্বাচনী অফিসে হামলার অভিযোগ

বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ১৯ জনকে বহিষ্কার

কেন্দ্রীয় চুক্তিতে বড় পরিবর্তন বিসিবির

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলায় হামাসের হুঁশিয়ারি

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

১০

জামায়াত আমিরের ‘এক্স’ পোস্টের প্রতিবাদে ঢাবিতে ঝাড়ু মিছিল

১১

শীর্ষ পদে নারীদের না আসার ব্যাখ্যা দিলেন জামায়াত নেত্রী

১২

দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

১৩

‘পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি’

১৪

অস্ট্রেলিয়ান ওপেন জিতে আলকারাজের নতুন ইতিহাস

১৫

জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী

১৬

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

১৭

ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

১৮

তারেক রহমানই এ দেশের প্রধানমন্ত্রী হবেন : টুকু

১৯

ময়মনসিংহে হচ্ছে ৩৫ হাজার কোটি টাকার অলিম্পিক কমপ্লেক্স

২০
X