সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে পুলিশের টিয়ারশেলে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা

টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। ছবি : কালবেলা
টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। ছবি : কালবেলা

টিয়ারশেল ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক অবরুদ্ধ করে রাখা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করেছে পুলিশ। প্রায় আড়াই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা আড়াইটার দিকে টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ।

সিরাজগঞ্জ সহকারী পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) মো. আদনান মোস্তাফিজ এ তথ্য নিশ্চিত করে জানান, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে মহাসড়ক ক্লিয়ার করা হয়েছে।

এর আগে সকাল থেকে সবকিছু স্বাভাবিক থাকলেও বেলা ১১টার দিকে ধীরে ধীরে মহাসড়কের ঝাঐল ওভার ব্রীজ এলাকায় জড়ো হতে থাকে কোটা আন্দোলনকারী ছাত্ররা। এদের মধ্যে বিএনপি, ছাত্রদল ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বেলা ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের ঝাঐল একপর্যায়ে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দিয়ে মহাসড়কে অবরুদ্ধ করে দেয় তারা।

এ সময় তারা লাঠিসোঁটা হাতে পুলিশ ভুয়া ভুয়া এসব স্লোগান দিতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মহাসড়ক থেকে সরে যেতে অনুরোধ করে। তবে পুলিশের অনুরোধ উপেক্ষা করেও তারা অবরোধ কর্মসূচি চালিয়ে যায়।

পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম বলেন, আমরা কঠোর অবস্থানে রয়েছি। যারাই আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শহরে ও মহাসড়কে নাশকতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য চায় পুলিশ

ওসমান হাদির বাড়িতে চুরি

মালদ্বীপে যুবদল কর্মীর মৃত্যুতে দোয়া মাহফিল

দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, ভোগান্তিতে যাত্রী-চালকরা

যুক্তরাজ্যে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে বাংলাদেশি বংশোদ্ভূতসহ ৯০ লাখ মানুষ

শীত নিবারণে বিছানায় কয়লার আগুন, পুড়ে ছাই বৃদ্ধা

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনায় যাচ্ছেন বিএনপির দুই নেতা

আইপিএল, বিগ ব্যাশ মাতানো বিধ্বংসী অলরাউন্ডার এবার বিপিএলে

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

কেরানীগঞ্জে আগুন লাগা ভবন থেকে জীবিত উদ্ধার ৪২

১০

নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি গ্রেপ্তার

১১

কলকাতায় মেসি, জেনে নিন কখন কী করবেন

১২

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

১৩

চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে ইরাক-রাশিয়া

১৪

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আজই আবেদন করুন

১৫

নিখোঁজ প্রতিবন্ধী শিশুর লাশ মিলল পুকুরে

১৬

জেলা নির্বাচন কার্যালয়ে আগুন, পুড়েছে নথিপত্র

১৭

সরকারকে সহযোগিতা করা জরুরি : রাষ্ট্রদূত মুশফিক

১৮

তিন দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রাও একই

১৯

সরে দাঁড়ালেন সৌম্যসহ ৫ ক্রিকেটার, ডাক পেলেন যারা

২০
X