দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

হুইপ ইকবাল এবং বিচারপতি ইনায়েতুর রহিমের বাসায় আগুন ও ভাঙচুর

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম এবং বিচারপতি এম ইনায়েতুর রহিমের বাসায় ভাঙচুর ও আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশের দুটি পিকআপভ্যানে আগুন জ্বালিয়ে দেয় তারা।

এ সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সদর হাসপাতাল, জোড়া ব্রিজ, ফুলবাড়ি বাসস্ট্যান্ড, লিলির মোড়, বাহাদুর বাজার, স্টেশন রোড, কাচারী রোড, মডার্ন মোড়, বুটিবাবুর মোড়, মুন্সীপাড়াসহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া চলছে। এসব ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে অর্ধশতাধিক।

রোববার (৪ আগস্ট) সকাল ১০টায় দিনাজপুর ফুলবাড়ী বাসস্ট্যান্ডে পলিকেটনিক্যাল ইনস্টিটিউট মোড়ে আন্দোলনকারীরা জড়ো হতে শুরু করে।

আন্দোলনকারীরা মিছিল নিয়ে শহরের দিকে আসছিল। পথে হাসপাতাল মোড় এলাকায় হুইপ ইকবালুর রহিম ও বিচারপতি ইনায়েতুর রহিমের বাড়ির কাছে এলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। দীর্ঘসময় পুলিশের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে আন্দোলনকারীরা হুইপ ও বিচারপতির বাড়িতে আগুন লাগিয়ে দেয়। তারা বাড়িতে থাকা কয়েকটি মোটরসাইকেল বের করে বাসার গেটে এনে আগুন ধরায়।

জানা গেছে, ধাওয়া-পাল্টাধাওয়ার সময় এবং রাবার বুলেট ও টিয়ার শেলে কমপক্ষে ১০ জন গুলিবিদ্ধ হয়। শহরজুড়ে থেমে থেমে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শহরের মোড়ে মোড়ে আগুন জ্বলছে। প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল পৌনে ৪টা) সংর্ঘষ চলছে।

এ ছাড়া দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় আওয়ামী লীগ অফিসে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে কী ঘটেছিল

আজকের নামাজের সময়সূচি

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১০

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১১

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৩

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৪

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১৫

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১৬

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১৭

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

১৮

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

১৯

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

২০
X