মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় যুবলীগের দুই নেতাকে কুপিয়ে হত্যা

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল। পুরোনো ছবি
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল। পুরোনো ছবি

বগুড়ায় যুবলীগের দুই নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৫ আগস্ট) রাতে বগুড়া শহরের মালগ্রাম দিঘিরপাড় ও শাজাহানপুর উপজেলার খরনা বাজারে পৃথক দুই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়া পৌর যুবলীগের ১৪ নম্বর ওয়ার্ড কমিটি সদস্য রানা পাইকার (৩৪) ও শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক নূর আলম (২৮)। রানা পাইকার বগুড়া শহরের মালগ্রাম চাপড়পাড়া এলাকার বাসিন্দা এবং নূর আলম শাজাহানপুর উপজেলার দেশমা গ্রামের বাসিন্দা। বগুড়া জেলা যুবলীগের দপ্তর সম্পাদক জাকারিয়া আদিল ওই দুজনের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল সূত্র জানায়, সোমবার রাতে নূর আলমকে হাসপাতালে রক্তাক্ত অবস্থায় নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, সোমবার রাত ১০টার দিকে শাজাহানপুর উপজেলার খরনা বাজারে নুর আলমকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ওই বাজারে একজনকে কুপিয়ে হত্যা করেছে বলে শুনেছি। তবে হত্যাকাণ্ডের বিষয়ে কেউ থানায় অভিযোগ করেননি।

জানা যায়, সোমবার রাত ৮টার দিকে একদল দুর্বৃত্ত বগুড়া শহরের মালগ্রাম দিঘিরপাড় এলাকায় যুবলীগ নেতা রানা পাইকারকে কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বগুড়া সদর থানার পুলিশ সদস্যদের নিরাপত্তা ইস্যুতে পুলিশ লাইন্সে সরিয়ে নেওয়ায় থানা পুলিশ হত্যাকাণ্ডের বিষয়ে কিছু জানাতে পারেনি।

বগুড়া শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বরেন, নূর আলমের লাশ রাতেই তার স্বজনেরা নিয়ে গেছেন। আর রানা পাইকারের লাশ হাসপাতাল মর্গে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X