ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ১১:৩৭ এএম
অনলাইন সংস্করণ

ফেনীতে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থীর মৃত্যু

শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম। ছবি : কালবেলা
শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম। ছবি : কালবেলা

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে আহত শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম মারা গেছেন। রোববার (৪ আগস্ট) মহিপালে আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে আহত হন তিনি। বুধবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত মাসুম সোনাগাজী উপজেলার মধ্যম চরচান্দিয়া এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগে স্নাতকোত্তরে অধ্যয়ন করছিলেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগের প্রথম দিনে ফেনীর মহিপালে গুলিবিদ্ধ হন মাসুম। তাৎক্ষণিক সেখান থেকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিন দিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন থেকে বুধবার বিকেলে মাসুম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহতের ভাই মাহফুজুল হাসান বলেন, সেদিন মাসুমের মাথায় গুলি লাগে। অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত ভাইকে বাঁচাতে পারলাম না। বুধবার রাত ১০টার দিকে চট্টগ্রামে প্রথম জানাজা হয়, বৃহস্পতিবার সকালে সোনাগাজী সাবের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় ও শেষে চরচান্দিয়ায় সোবহানীয়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগে ফেনীর মহিপালে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বিচারে গুলির ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তবে আন্দোলনে অংশগ্রহণকারী এবং প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটাই হয়তো সিন্থেসিস, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১০

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১১

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১২

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৩

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৪

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৫

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৬

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৭

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৮

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৯

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

২০
X