কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

যুবলীগ নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগীরা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগীরা। ছবি : কালবেলা

খুলনার কয়রা উপজেলায় যুবলীগ নেতা শাহাবুদ্দিন মালীর নেতৃত্বে বাড়িঘর ভাঙচুর করে মালামাল লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (১০ আগস্ট) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন উপজেলার শিমলারআইট গ্রামের আবুল কাশেমের স্ত্রী নাজমা খাতুন।

লিখিত বক্তব্য তিনি বলেন, দেশের বিরাজমান অবস্থায় সুযোগ বুঝে পূর্ব শত্রুতার জেরে উপজেলা যুবলীগ নেতা মো. শাহাবুদ্দিন মালী তার লোকজন নিয়ে গত ৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমাদের বাড়িঘড় ভাঙচুর করে মালামাল লুটপাট করে নিয়ে যায়। এতে আমরা প্রতিবাদ করলে আমাদের মারধর করে আহত করে। তারপরও তারা প্রভাবশালী হওয়ায় আমরা তাদের কার্যক্রমে প্রতিবাদ করতে সাহস পায়নি। এত কিছুর পরেও তারা আমাদের বিভিন্নভাবে হুমকি ধামকি অব্যাহতি রেখেছে। আমরা তাদের এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

তিনি আরও বলেন, যুবলীগ নেতাদের সঙ্গে আমাদের জায়গা জমি নিয়ে বিরোধ চলছিল। ওই ঘটনার জেরে সুযোগ বুঝে আমাদের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে মালামাল লুটপাট করে নিয়ে যায়। এতে করে আমার, রহিমা খাতুন, রওশনারা, রবিনা খাতুনসহ আরও অনেকের ৭/৮টি বাড়ি ভাঙচুর করে মালামাল লুটপাট করে নিয়ে যায়। ভাঙচুরের ভিডিও ফুটেজ ও ছবি মোবাইলে সংরক্ষণ করে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১০

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১১

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১২

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৩

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১৪

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৫

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৬

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৭

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৮

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৯

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

২০
X