ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ত্রিশালে বিএনপির বিক্ষোভ মিছিল

ময়মনসিংহের ত্রিশালে বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের ব্যানারে মিছিল করেছে। ছবি : কালবেলা
ময়মনসিংহের ত্রিশালে বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের ব্যানারে মিছিল করেছে। ছবি : কালবেলা

সারা দেশে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) ময়মনসিংহের ত্রিশালে বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের লেকেরপাড় এলাকায় অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদীন।

পরে একটি বিক্ষোভ মিছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড় মসজিদ রোডে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপিনেতা ওয়ালিদ মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেকসহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক গোলাম ফারুক স্বপন, সাবেক সহদপ্তর সম্পাদক কামরুল ইসলাম বিএসসি, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বইলর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শফিকুল আলম শোভা, বালিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ইদ্রিস আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী, জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, জেলা যুবদলের সদস্য হুমায়ুন কবীর, রাজরুল ওয়াহাব রাজু, মাহবুবুল আলম, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আবু ছালেম, পৌর যুবদলনেতা রাহাদ সরকার, ওয়াহিদুল ইসলাম প্রমুখ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লাবে ফিরেই নেইমার-নাটক, জোড়া গোলের ঝলক শেষে পেলেন দুঃসংবাদ

জামায়াত জোট ছাড়ার গুঞ্জনে মুখ খুলল নেজামে ইসলাম

২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য

নদীতে বিলীন হচ্ছে বসতভিটা-কবর, দিশাহারা ফেনীবাসী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৭ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ

চুরির অভিযোগে যুবককে গাছের সঙ্গে বেঁধে কুপিয়ে হত্যা

ফুড লাভার সাদিয়া আয়মান, তবু কীভাবে থাকেন ফিট?

এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার

মাদককারবারিকে পিটিয়ে হত্যার পর বাড়িঘরে আগুন

বাঁশরী নজরুল নাট্যোৎসবে আজ তিন নাটক

১০

দিনাজপুরের ২ উপজেলার কমিটি বিলুপ্ত করল বিএনপি

১১

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভুয়া ছবি ছড়িয়ে বিভ্রান্তি, অনুসন্ধানে ফাঁস এআই কারসাজি

১২

দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্রী

১৩

অবশেষে প্রথমবার জনসম্মুখে দেখা মিলল মেসির, এরপর যা হলো

১৪

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল জাতীয় পার্টি

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন নুরুদ্দিন অপু

১৬

ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৭

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামের তালিকা প্রকাশ

১৮

রাষ্ট্রপতি নির্বাচন: তপশিল নিয়ে স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

১৯

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, আহত ১৫

২০
X