নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ০৫:৫৬ এএম
অনলাইন সংস্করণ

জলবায়ুর ক্ষতি উত্তরণে নারীদের উপায় শেখাচ্ছে ‘গ্রিন ক্লাইমেট’

একটি বাড়িতে গিয়ে বাসিন্দাদের সতর্ক করছেন গ্রিন ক্লাইমেট ইনিশিয়েটিভ এর সদস্যরা। ছবি : কালবেলা
একটি বাড়িতে গিয়ে বাসিন্দাদের সতর্ক করছেন গ্রিন ক্লাইমেট ইনিশিয়েটিভ এর সদস্যরা। ছবি : কালবেলা

নোয়াখালীতে জলবায়ু পরিবর্তনের ফলে পানিবাহিত রোগসহ নানাভাবে ক্ষতিগ্রস্ত নারীদেরকে সমস্যা উত্তরণের উপায় শেখাচ্ছে গ্রিন ক্লাইমেট ইনিশিয়েটিভ নামের একটি পরিবেশবাদী সংগঠন।

শনিবার (২৯ জুলাই) সকাল থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ও এর আশপাশের কয়েকটি গ্রামে এ সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

আরও পড়ুন : 'জলবায়ু পরিবর্তন রোগ ও স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়'

এতে ৬০ জন স্বেচ্ছাসেবীকে নেতৃত্ব দেন সংগঠনের নোবিপ্রবি সভাপতি আবু সুফিয়ান সোহাগ, সাধারণ সম্পাদক শিথিধর বৃষ্টি, কোষাধ্যক্ষ মেহাদী হাসান ও সহ-প্রতিষ্ঠাতা মো. তরিকুল ইসলাম।

স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে দৈনন্দিন গৃহস্থালি কাজে গোসল করা থেকে শুরু করে কৃষিকাজ, গবাদিপশু পালন, চিংড়ির পোনা ধরাসহ অন্যান্য অর্থনৈতিক কাজে লবণাক্ত পানি ব্যবহারে ক্ষতিকর দিক তুলে ধরেন। এতে লিউকোরিয়াসহ সাধারণ পানিবাহিত রোগ এবং চর্মরোগের সংক্রমণে বেশি আক্রান্ত হওয়ার বিষয়ে পর্যালোচনা ও সচেতন করেন।

সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা মো. তরিকুল ইসলাম কালবেলাকে বলেন, জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতির শিকার উপকূলীয় নারীরা। জলবায়ু পরিবর্তনের ফলে এ অঞ্চলের মাত্রাতিরিক্তভাবে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে। যাতে নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। আশা করি এ আয়োজনের মধ্য দিয়ে এ এলাকার নারীরা আরও সচেতন হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : কাইয়ুম চৌধুরী

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া-যুক্তরাষ্ট্রের আলোচনা

ছেলের হাতে প্রাণ গেল বাবার

ভারত-পাকিস্তানের আরেকটি লড়াই আজ

নারী ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি হবে না : সেলিমুজ্জামান

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

১০

বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা

১১

বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে এই পাকিস্তানি স্পিনার

১২

এপস্টেইন নথি / নরেন্দ্র মোদিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

১৩

৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা বাড়লেও চ্যালেঞ্জ ছুড়েছে খেলাপি ঋণ

১৪

জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘সুনামি’

১৫

কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি

১৬

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

১৭

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

১৮

সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

১৯

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

২০
X